Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

অন্ধভক্ত? আড়াই হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ২৪ বছরের যুবক

হাতে তেরঙ্গা, একদম সাধাসিধে পোশাক, প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ। পায়ে হেঁটে পৌঁছতে হবে তামিলনাড়ুতে। সেই উদ্দেশ্যেই বেড়িয়ে পড়েছেন বাড়ি থেকে। না কোনো মন্দির-মসজিদ বা তীর্থস্থানে না।

অন্ধভক্ত? আড়াই হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ২৪ বছরের যুবক
  • ১৭ জুলাই, ২০২৬ ১৪:৩৯
Prefer us on Google

লখনউ, ১৭ জুলাই: হাতে তেরঙ্গা, একদম সাধাসিধে পোশাক, প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ। পায়ে হেঁটে পৌঁছতে হবে তামিলনাড়ুতে। সেই উদ্দেশ্যেই বেড়িয়ে পড়েছেন বাড়ি থেকে। না কোনো মন্দির-মসজিদ বা তীর্থস্থানে না। উত্তরপ্রদেশের আলিগড়ের ২৪ বছরের যুবক আমনের একটাই স্বপ্ন এতটা পথ পায়ে হেঁটে তিনি দেখা করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে। এই লক্ষ্য নিয়ে তিনি আলিগড় থেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন তামিলনাড়ুর উদ্দেশে ।

Advertisement

হাতে জাতীয় পতাকা নিয়ে এই যাত্রা শুরু করেছেন আমন। তাঁর দাবি, তামিলনাড়ু সরকারের উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক প্রকল্প এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক উদ্যোগে অনুপ্রাণিত হয়েই তিনি এই পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩ জুলাই আলিগড় থেকে শুরু হয় তাঁর এই পদযাত্রা। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাঁটার পর তিনি পৌঁছন তেলেঙ্গানায়। মহারাষ্ট্র পেরিয়ে তেলঙ্গানায় প্রবেশের পর স্থানীয় সংবাদমাধ্যমকে আমন জানান, আগামী দিনে তিনি হায়দরাবাদ হয়ে তামিলনাড়ুতে প্রবেশ করবেন। তাঁর পরিকল্পনা, আরও প্রায় দুই সপ্তাহের মধ্যে গন্তব্যে পৌঁছনো। আমন জানান, তিনি মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তামিলনাড়ুর উন্নয়ন, মানুষের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং জনমুখী প্রশাসনের জন্য তাঁকে অভিনন্দন জানাতে চান। পাশাপাশি দেশের রাজনীতিতে দূরদর্শী ও উন্নয়নমুখী নেতৃত্বের গুরুত্ব নিয়েও আলোচনা করতে চান তিনি। 

তবে এটি আমনের প্রথম দীর্ঘ পথের যাত্রা নয়। ২০২৫ সালে তিনি আলিগড় থেকে হায়দরাবাদ পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন আসাউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করতে। সেই যাত্রা সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতাই তাঁকে নতুন করে আরও বড় পদযাত্রার অনুপ্রেরণা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ