Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও সব ম্যাচ হারল টিম শ্রেয়স

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি-টোয়েন্টি সিরিজ জুড়ে শুধুই ব্যর্থতা সঙ্গী হয়ে থাকলো শ্রেয়স আইয়ারের ভারতীয় দলের জন্য। সাম্প্রতিক অতীতে কোন টি-টোয়েন্টি সিরিজে ভারতের এভাবে বিপর্যয় যায় দেখা যায়নি।

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও সব ম্যাচ হারল টিম শ্রেয়স
  • ১২ জুলাই, ২০২৬ ০০:২১
Prefer us on Google

সাউদাম্পটন, ১১ জুলাই: আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি-টোয়েন্টি সিরিজ জুড়ে শুধুই ব্যর্থতা সঙ্গী হয়ে থাকল শ্রেয়স আইয়ারের ভারতীয় দলের জন্য। সাম্প্রতিক অতীতে কোন টি-টোয়েন্টি সিরিজে ভারতের এভাবে বিপর্যয় যায় দেখা যায়নি। চলতি বছরেই সূর্য কুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল যে দল সেই দলের এই করুণ পরিণতি দেখে বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব। এই জোড়া সিরিজে সূর্য কুমার যাদবের হাত থেকে শুধু অধিনায়কত্বের ব্যাটন কেড়ে নেওয়ায় নয়, একেবারে দল থেকেই বাদ দেওয়া হয়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক কে। তার বদলে শ্রেয়স আইয়ার কে দেওয়া হয়েছিল ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের গুরু দায়িত্ব। কিন্তু প্রথমে দুর্বল আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ আর তারপর ইংল্যান্ডের কাছে ৪-০ সিরিজ হার প্রশ্ন তুলে দিল শ্রেয়সের অধিনায়কত্ব নিয়ে। ইংল্যান্ডের কাছে সিরিজ আগেই হেরেছিল, আজ ভারতের সামনে সম্মান রক্ষার ম্যাচ ছিল সাউদাম্পটনে। সিরিজে সেই শেষ ম্যাচেও ৫৬ রানে হারল গৌতম গম্ভীরের ছেলেরা। এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন বাটলার, ব্রুকরা। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে তিন উইকেটে ২৫৭ রান। বাটলার করেন ১৩১ আর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের সংগ্রহ অপরাজিত ৯৫।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। এরপর ব্যক্তিগত ২৭ রানে আউট হন সাঞ্জু স্যামসন। তারপর দলকে কিছুটা টানেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার জুটি। ঈশান আউট হন ৫৬ রানে। শ্রেয়স করেন ২৮ রান। এরপর তিলক ভার্মা চেষ্টা করলেও তা ইংল্যান্ডের পাহাড় প্রমাণ রান টপকানোর জন্য যথেষ্ট ছিল না। তিলক ২৫ বলে ৫৩ রান করে আউট হয়ে যাওয়ার পর ভারতের সব চ্যালেঞ্জ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত আট উইকেটে ২০১ তোলে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত- ইংল্যান্ড একদিনের সিরিজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ