Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষীরপাই হাসপাতালে শিশুমৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

শিশুকন্যার মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ উঠেছে। জ্বর ও আনুষঙ্গিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দীর্ঘক্ষণ পরেও মিলেনি কোনও চিকিৎসা।

ক্ষীরপাই হাসপাতালে শিশুমৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: শিশুকন্যার মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ উঠেছে। জ্বর ও আনুষঙ্গিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দীর্ঘক্ষণ পরেও মিলেনি কোনও চিকিৎসা। আর সেই চরম গাফিলতির জেরেই প্রাণ হারাতে হল মাত্র দেড় বছরের শিশুকন্যাকে এমনই অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। এদিন এই শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন শোকস্তব্ধ পরিজনেরা। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম সঞ্চিতা সিং। ঘাটাল থানার চন্দননগরে বাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, তিনি হাসপাতাল মারফত শিশুমৃত্যুর ঘটনাটি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত গাফিলতির কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি  স্পষ্ট করে দিয়েছেন, মৃত শিশুর পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার একটি নিরপেক্ষ বিভাগীয় তদন্ত করা হবে। গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে তাঁর কাছ থেকে আশ্বাস মিলেছে।বুধবার থেকেই শারীরিক সমস্যা ভুগছিলেন। মৃত শিশুর মা শম্পা সিং বলেন, রাতের দিকে আরও একটু বাড়াবাড়ি হয়। সেজন্য মেয়েকে এদিন সকালেই ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করি। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শম্পাদেবীর অভিযোগ, হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর সন্তানের দিকে কেউ ফিরেও তাকাননি। সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে আমার মেয়েকে অকালে চলে যেতে হত না। মৃত শিশুকন্যার বাবা অমিত সিং বলেন, আমরা বার বার নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের কাছে কাতর অনুরোধ জানালেও কেউই কোনও ভ্রুক্ষেপ করেননি। সবাই মোবাইল ঘাঁটতে ব্যস্ত ছিলেন।  দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় শয্যায় পড়ে ছটফট করতে থাকে অবোধ শিশুটি। বারবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে গিয়ে কাতর আর্জি জানালেও কোনও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের। শেষ পর্যন্ত উপযুক্ত চিকিৎসার অভাবে হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট সঞ্চিতা। চোখের সামনে বিনা চিকিৎসায় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না শম্পাদেবী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ