Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ মূহুত্বেই আলভারেজ-মার্তিনেজ ম্যাজিক,জয় ছিনিয়ে শেষ চারে আর্জেন্তিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষ। শেষ চারের ওঠার লড়াইতে সবদলের মধ্যে টক্কর হল সেয়ানে সেয়ানে। এদিন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এক হাড্ডাহাড্ডি লাড়াইয়ের সাক্ষী থাকলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

শেষ মূহুত্বেই আলভারেজ-মার্তিনেজ ম্যাজিক,জয় ছিনিয়ে শেষ চারে আর্জেন্তিনা
  • ১২ জুলাই, ২০২৬ ১০:৪৮
Prefer us on Google

কানসাস, ১২ জুলাই: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষ। শেষ চারের ওঠার লড়াইতে সবদলের মধ্যে টক্কর হল সেয়ানে সেয়ানে। এদিন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এক হাড্ডাহাড্ডি লাড়াইয়ের সাক্ষী থাকলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। আজ ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্তিনা এবং সুইৎজারল্যান্ড। প্রথম থেকেই গোলের জন্য মরিয়া ছিল লিওর দল। শুরু থেকেই আক্রামণাত্মক ফুটবল ছিল আর্জেন্তিনার খেলোয়াড়েরদের সঙ্গী। প্রথম থেকেই গোলের একাধিক সুযোগ তৈরি করতে থাকেন নীল-সাদা জার্সিরধারীরা। আর এই আক্রমণ থেকেই টিম লিওর প্রথম গোলটি আসে ১০ মিনিটে। কর্নার থেকে এলএম১০ এর নিখুঁত ক্রসে ম্যাক আলিস্টারের মাথা ছুঁইয়ে জালে বল জড়াতেই  ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। এরপর গোলের ব্যবধান বাড়ানোর জন্য আরও আগ্রাসী খেলা শুরু করেন লিওরা। অন্যদিকে সুইৎজারল্যান্ডেও একাধিক গোলের সুযোগ তৈরি করে।  কিন্তু গোল এবং সুইত্জারল্যান্ডের মাঝে বাঁধা হয়ে দাঁড়ান আর্জেন্তিনার গোলরক্ষক এমি মার্তিনেজ। এরপর আর্জেন্তিনা আক্রমণ করলেও ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

Advertisement

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। ছন্দে ফেরে সুইৎজারল্যান্ড। একাধিক আক্রমণ আছড়ে পড়ে  আর্জেন্তিনার বক্সে। এই সময় বারবার চাপে পড়তে হয় রোমেরো, মার্তিনেজদের। অবশেষে ৬৭ মিনিটে সাফল্য পায় সুইৎজারল্যান্ড দল। রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাস খেলে বক্সে ঢুকে পড়ে এনদোয়ে। মাথা ঠান্ডা রেখে মার্তিনেজকে পরাস্ত করে জালে বল জড়ান সুইস ফুটবলার। সমতা ফেরায় সুইৎজারল্যান্ড। এরপর দু'দলই গোলের একাধিক চেষ্টা করলেও ব্যর্থ হয় উভয়ই। সমতা ফেরানোর পর সুইৎজারল্যান্ডের ফুটবলারেরা যখন আক্রমণের গতি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন এমবোলো। প্লে অ্যাক্টিং করে মাঠে ছিটকে পড়ে যাওয়ার অভিনয় করলেন তিনি। তাঁর নাটক ধরে ফেলল ভার। হলুদ কার্ড দেখালেন রেফারি। আগেই একটি ফাউলের জন্য হলুদ কার্ড খান তিনি। ফলে ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল এমবোলোকে। ১০ জন হয়ে যাওয়ার পর থেকেই গোটা টিম নিয়ে ডিফেন্স সামলানোর কাজে ব্যাস্ত হয়ে পড়ে সুইস ফুটবলাররা এর পর গোটা ম্যাচ চলল আর্জেন্তিনার লাগাতার আক্রমণ বমাম সুইস ফুটবলারদের ডিফেন্সিফ স্ক্রিনের। নির্ধারিত সময়ে কোনো দলই আর কোনো গোল করতে পরেনি। ফলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। শেষ পর্যন্ত একাধিক প্রচেষ্টার পর গোল করতে ব্যর্থ হয় আর্জেন্তিনা এবং সুইৎজারল্যান্ড। ফুল টাইমের শেষে স্কোর সমান থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ের দিকে। 

অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে ম্যাচের ১১২ মিনিটে ফের সুইস গোলমুখ হলেন আর্জেন্তিনার জুলিয়ান অ্যালভারেজ। বক্সের বাইরে থেকে বক্সের বাইরে থেকে অ্যালভারেজের অবিশ্বাস্য গোল স্টেডিয়ামে তোলে নীল-সাদা ঝড়। এরপর অতিরিক্ত সময়ে ইনজিউরি টাইমে সুইত্জারল্যান্ডের কফিনে শষ কফিনে লউটারো মার্তিনেজ। এই ম্যাচ জিতে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারে নামবে টিম মেসি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ