Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

সোপিয়ানে জঙ্গিদমন অভিযান, আরও কোণঠাসা ২ লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে দ্বিতীয় দিনে গড়াল জঙ্গিদমন অভিযান। রবিবার দুই লস্কর-ই-তোইবা (এলইটি) জঙ্গিকে কোণঠাসা করতে চারদিক ঘিরে ফেলেছে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। দু’পক্ষের গুলির লড়াই চলছে।

সোপিয়ানে জঙ্গিদমন অভিযান, আরও কোণঠাসা ২ লস্কর জঙ্গি
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে দ্বিতীয় দিনে গড়াল জঙ্গিদমন অভিযান। রবিবার দুই লস্কর-ই-তোইবা (এলইটি) জঙ্গিকে কোণঠাসা করতে চারদিক ঘিরে ফেলেছে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। দু’পক্ষের গুলির লড়াই চলছে। 

Advertisement

শুক্রবার নজরদারি ক্যামেরায় সোপিয়ানের মীমান্দর এলাকায় দুই জঙ্গির গতিবিধি ধরা প঩ড়ে। এরপরই ওই এলাকার ফলের বাগান ঘিরে ফেলে সেনা ও নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনী। এরইমধ্যে দুই জঙ্গির পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ের বাসিন্দা লতিফ ও জাকির। ২০২৪ সালে লস্করে যোগ দেয় জাকির। লতিফ গত বছর। রাতে জঙ্গিদের গতিবিধি জানতে সংশ্লিষ্ট গ্রামগুলিতে আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জঙ্গিদমনে বিশেষ পারদর্শী ‘ভিক্টর ফোর্স’কে সেখানে মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের পালানোর সব পথ সিল করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, জঙ্গিদের গোপন ডেরা রয়েছে পাহাড় ঘেরা ঘন জঙ্গলে। জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি ‘ব্লাইন্ড স্পট’ রয়েছে। যেখানে দিনের বেলাতেও ভালোভাবে দেখা যায় না। তারই সুযোগ নিয়ে জঙ্গিরা ঘনঘন স্থান পালটে ফেলছে।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ