Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙা হবে দীঘা ওয়েলকাম গেটের চূড়ায় বসানো ‘বিশ্ব বাংলা’ লোগো, টেন্ডার ডাকল ডিএসডিএ

দীঘা ওয়েলকাম গেটে ২২মিটার উচ্চতায় থাকা বিশ্ববাংলা লোগো ভেঙে ফেলতে উদ্যোগী হল দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ডিসিডিএ)।

ভাঙা হবে দীঘা ওয়েলকাম গেটের  চূড়ায় বসানো ‘বিশ্ব বাংলা’ লোগো, টেন্ডার ডাকল ডিএসডিএ
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘা ওয়েলকাম গেটে ২২মিটার উচ্চতায় থাকা বিশ্ববাংলা লোগো ভেঙে ফেলতে উদ্যোগী হল দীঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ (ডিসিডিএ)। দীঘা ঢোকার মুখে ১১৬বি জাতীয় সড়কের উপর রয়েছে বিশাল এই তোরণ। এটি ‘গেটওয়ে অব দীঘা’ নামেও পরিচিত। দীঘার ঘেরসাই মৌজার এই গেটটি নির্মিত হয়েছিল ২০১৪ সালে। গেটের উপর, ২২মিটার উচ্চতায় রয়েছে একটি বিশ্ব বাংলা লোগো। নতুন সরকার রাজ্যের নানা প্রান্তে বিশ্ববাংলা লোগো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। দীঘা ওয়েলকাম গেটের চূড়ায় অবস্থিত ওই লোগো সরিয়ে ফেলা হবে। এজন্য অভিজ্ঞতাসম্পন্ন এজেন্সির কাছ থেকে দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে ডিএসডিএ। 

Advertisement

২০১৪ সালে ২৫ নভেম্বর দীঘা ওয়েলকাম গেটের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে দীঘার অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য হয়ে ওঠে ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি এই তোরণ। এটি  তৈরি করতে সরকারের খরচ হয়েছিল ৬ কোটি ৫৭ লক্ষ টাকা।
ডিএসডিএ সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ জুলাই পর্যন্ত বিশ্ববাংলা লোগো ভাঙার জন্য এজেন্সির কাছ থেকে দরপত্র চাওয়া হয়েছে। এধরনের কাজে অভিজ্ঞতা থাকা এজেন্সি অংশ নিতে পারবে। রাতের বেলায় কাজ হবে। কারণ, ১১৬বি জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ত সড়ক। গত ২জুলাই এনিয়ে সম্ভাব্য এজেন্সির সঙ্গে প্রি-বিড মিটিং করে নিয়েছে ডিএসডিএ। দীঘা ওয়েলকাম গেট থাকলেও থাকবে না বিশ্ব বাংলা লোগো। ওই লোগো ভেঙে ফেলার পর সেখান দিয়ে বৃষ্টির জল পড়ে গেটের ক্ষতি হতে পারে। তাই ওই অংশে মেরামতির কাজ হবে। ওই লোগোর জায়গায় এবার কী বসানো হবে, তা এখনও পরিষ্কার নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ