ফিলাডেলফিয়া, ২০ জুন: দুরন্ত জয় ব্রাজিলের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দেখা গেল ব্রাজিলীয় ফুটবলের ঝলক। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল ব্রাজিল। বলের গতি, পাসের ছন্দ সব কিছুতেই প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়ে ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষকে দেখে নিয়ে এরপর খেলার ছন্দ বদলে দিয়েছিল ব্রাজিলের ফুটবলাররা। বল এবং ম্যাচের গতি দুরন্ত নিয়ন্ত্রণ করেছিলেন তাঁরা। এরপর ভিনিসিয়াস , কাসেমিরোদের দেখা ছাড়া হাইতি ফুটবলারদের করার কিছু ছিল না। ঘন নীল এবং সমুদ্র জার্সি পরা দলের প্রথম গোলটি আসে ২৩ মিনিটে। ভিনিসায়াস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রতিহত করলে বক্সের সামনে বল পান ডিফেন্ডার হানেস ডেলক্রোইক্স। প্রায়ই আত্মঘাতী গোল করে ফেলেছিলেন তিনি। তাঁর পায়ে লেগে গোলমুখী বল ম্যাথিউস কুনহার হালকা পায়ের ছোঁয়া পেয়ে গোলে ঢুকে যায়। এরপর ৩৬ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি আসে। দ্বিতীয় গোলটিও আসে কুনহারের তরফে। এই গোলটি করতে সহযোগিতা করেন ভিনিসিয়াস। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে আসে তৃতীয় গোল। মাঝমাঠ থেকে চিপ করা পাস ধরে হাইতির ডিফেন্স ভেঙে বেরিয়া যান ভিনি। এরপর ঠান্ডা মাথায় বল জালে পাঠাতেই ৩-০ ব্যাবধানে এগিয়ে গেল ব্রাজিল। প্রথর্মাধেই তিন গোল করে ব্রাজিল। ৭৭ মিনিটে আরও একটি গোল নিজেদের ঝুড়িতে ভরতে পারত ব্রাজিল। কিন্তু অফসাইডের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ব্রাজিলের। অপরদিকে ৬৩ মিনিটে কর্নার থেকে প্রায় একটি গোল করেই ফেলেছিল হাইতি। কিন্তু শেষপর্যন্ত ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার তা বাঁচিয়ে দেন। অবশেষে ৩-০ গোলে নিজেদের শ্বস্তির জয় ছিনিয়ে নেয় ব্রাজিল।
