Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

সংসদে সেনা মৃত্যু নিয়ে ভুল তথ্য, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস

অপারেশন সিন্দুর নিয়ে সংসদকে ভুল তথ্য দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। এই অভিযোগে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে মঙ্গলবার সংসদে স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল।

সংসদে সেনা মৃত্যু নিয়ে ভুল তথ্য, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুর নিয়ে সংসদকে ভুল তথ্য দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। এই অভিযোগে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে মঙ্গলবার সংসদে স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান বেণুগোপাল লিখেছেন, ‘অপারেশন সিন্দুরে কোনো সেনার মৃত্যু হয়নি বলে গত বছর ২৮ জুলাই সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তবে এখন জানা যাচ্ছে সেই অপারেশনের সময় ছ’জন সেনাকর্মীর মৃত্যু হয়। এর অর্থ প্রতিরক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর নিয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছিলেন।’ তাই রাজনাথের বিরুদ্ধে স্পিকারকে স্বাধিকারভঙ্গ প্রক্রিয়া শুরুর আরজি জানিয়েছেন বেণুগোপাল। 

Advertisement

স্পিকারকে লেখা চিঠিটি এক্স হ্যান্ডলেও পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ। সেই পোস্টে বেণুগোপাল সরাসরি শহিদ পরিবারগুলিকে অপমান করা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, ‘শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে সেনারা শহিদ হয়েছেন। আর তথাকথিত জাতীয়তাবাদী সরকার কি না তাঁদের শহিদ হওয়া নিয়ে মিথ্যাচার করে গিয়েছে!’ পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিশোধ হিসাবে গত বছর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। ঘটনার ক্ষয়ক্ষতি প্রসঙ্গে সংসদে রাজনাথ সিং দাবি করেছিলেন, এই অভিযানে কোনো ভারতীয় সেনা হতাহত হননি। তবে সম্প্রতি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দেওয়ালে গত বছর অপারেশন সিন্দুরে শহিদ হওয়া পাঁচজন সেনাকর্মী এবং একজন বায়ুসেনাকর্মীর নাম খোদাই করা হয়েছে। বিতর্ক দেখা দেওয়ায় কেন্দ্রের পক্ষ থেকে ছ’জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ