Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইস্তফা ব্রিটিশ এমপি নাইজেল ফারাজের

ব্যক্তিগত সম্পদ নিয়ে বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ব্রিটেনের রিফর্ম ইউকে পার্টির এসেক্সের ক্ল্যাকটন-অন-সি কেন্দ্রের এমপি নাইজেল ফারাজ।

ইস্তফা ব্রিটিশ এমপি নাইজেল ফারাজের
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্যক্তিগত সম্পদ নিয়ে বিতর্কের মাঝেই ইস্তফা দিলেন ব্রিটেনের রিফর্ম ইউকে পার্টির এসেক্সের ক্ল্যাকটন-অন-সি কেন্দ্রের এমপি নাইজেল ফারাজ। মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে একথা ঘোষণা করেন তিনি। ফারাজ জানান, উপনির্বাচনে ফের তিনি প্রার্থী হবেন। ব্যক্তিগত সম্পদ নিয়ে সম্প্রতি বারবার বিতর্কের মুখে পড়েছেন। একাধিক সংবাদমাধ্যম তাঁর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে। অভিযোগ, বিতর্কিত ব্রিটিশ ব্যবসায়ী জর্জ কটরেলের থেকে প্রচুর উপহার ও নগদ টাকা পেয়েছিলেন ফারাজ। কিন্তু এবিষয়ে প্রশাসনকে কিছু না জানিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন তিনি। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে পার্লামেন্ট। সরকারি নিয়ম অনুযায়ী, উপনির্বাচনে জয়ী না হওয়া পর্যন্ত ফারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করা যাবে না। আর ভোট ময়দানে তিনি হেরে গেলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্ট্যান্ডার্ডস কমিশনার। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফারাজ।  মঙ্গলবার ইউটিউবে ফারাজ বলেন, ‘আমি কোনো ভুল করিনি। নিয়ম লঙ্ঘন করিনি। এখন ক্ল্যাকটনের বাসিন্দারাই বিচার করুন। এই রিফর্ম-ইউকে পার্টির প্রতি প্রবাসী ভারতীয়দের সমর্থন ক্রমশ বাড়ছে। সাধারণ নির্বাচনের পর এই সমর্থন ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ