Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে সেতুর মাঝের অংশের তক্তা ভাঙা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

বিপজ্জনক অবস্থায় কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের পিছনে নোনামাঠ সংলগ্ন কাঠের সেতু। সেতুটির মাঝের অংশের তক্তা ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

কাকদ্বীপে সেতুর মাঝের অংশের  তক্তা ভাঙা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বিপজ্জনক অবস্থায় কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের পিছনে নোনামাঠ সংলগ্ন কাঠের সেতু। সেতুটির মাঝের অংশের তক্তা ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

Advertisement

ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রোজ এই সেতুর উপর দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়াও এলাকার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বহু পড়ুয়া এই সেতু পেরিয়ে স্কুলে যায়। এমনকী এই সেতুর উপর দিয়ে ছোটখাট যানবাহনও চলে। কিন্তু বর্তমানে সেতুটি বিপজ্জনক অবস্থায় থাকায় এই সব ক্ষেত্রেই সমস্যা হয়েছে। বিশেষত রাতে ওই গর্তের ভিতরে পা ঢুকে গিয়ে অনেকে জখম হয়েছেন।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা নারায়ণ দাস বলেন, ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করার সময় একটু অন্যমনস্ক হলেই দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগেও এক বয়স্ক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন। কিন্তু পঞ্চায়েত বা প্রশাসনের আধিকারিকদের এদিকে কোনো নজর নেই। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি।
এনিয়ে প্রশাসনের এক আধিকারিক বলেন, ঘটনাটি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। যদি সেতুটি সত্যিই ভেঙে গিয়ে থাকে, তাহলে শীঘ্রই মেরামত করা হবে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ