Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নজরে উম-পুন দুর্নীতি, শনিবার বিধানসভায় ‘ক্যাগ রিপোর্ট’ পেশ

ক্যাগ রিপোর্ট এবার থেকে নিয়মিত বিধানসভায় পেশ করা হবে। পূর্বতন সরকার এই নিয়ম মানত না। এনিয়ে বুধবার বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নজরে উম-পুন  দুর্নীতি, শনিবার বিধানসভায় ‘ক্যাগ রিপোর্ট’ পেশ
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাগ রিপোর্ট এবার থেকে নিয়মিত বিধানসভায় পেশ করা হবে। পূর্বতন সরকার এই নিয়ম মানত না। এনিয়ে বুধবার বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৫ জুলাই ক্যাগ রিপোর্টগুলি পেশ হবে। সুপারিশগুলির উপর আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী অধিবেশনে। আর কারও বিরুদ্ধে দুর্নীতির প্রামাণ থাকলে রাজ্যপালের অনুমতিসাপেক্ষে এফআইআর করা হবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী—রেয়াত করা হবে না কাউকেই। হুঁশিয়ারি শোনা গেল শুভেন্দুর গলায়।   

Advertisement

উম-পুনের ত্রাণবণ্টনে বহু কোটির দুর্নীতির অভিযোগের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘উম-পুনের সময় মোদিজি দু-দফায় বিপুল টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকায় ব্যাপক দুর্নীতি হয়। হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। আদালতের নির্দেশেই বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। কিন্তু তার রিপোর্ট প্রকাশ কিংবা বিধানসভায় পেশ হয়নি। এমনকি কার্যকর হয়নি আইনানুগ ব্যবস্থাগ্রহণের সুপারিশ।’ 
‘ক্যাগ রিপোর্ট টেবিলে এলে’ পূর্বতন সরকারের ‘মুখোশটা’ খুলে যাবে বলেই মত মুখ্যমন্ত্রীর। একইভাবে লোকায়ুক্তের রিপোর্টও পূর্বতন জমনায় পেশ না-হওয়া নিয়ে সরব হয়েছেন শুভেন্দু।  এছাড়া রাজ্য মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক সংস্থাগুলিও দীর্ঘদিন যাবৎনিষ্ক্রিয়। ১ আগস্ট থেকে সেগুলিও পুরোদমে কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ