Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাটল ধরল তৃণমূলে, বিরোধী দলনেতা হিসেবে মনোনীত ঋতব্রত, সমর্থনে ৫৮ জন তৃণমূল বিধায়ক

তৃণমূলে ফাটল ধরেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে মনোনীত। ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে নতুন রাজনৈতিক পরিস্থিতি। বিস্তারিত পড়ুন।

ফাটল ধরল তৃণমূলে, বিরোধী দলনেতা হিসেবে মনোনীত ঋতব্রত,  সমর্থনে ৫৮ জন তৃণমূল বিধায়ক
  • ৩ জুন, ২০২৬ ১৪:১৫

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পালাবদলের পর বড় ধাক্কা তৃণমূলে।  ফাটল ধরল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। শুধু সই সংবলিত চিঠি জমা দেওয়া নয়, এদিন নিজেরাই বিধানসভায় উপস্থিত হয়ে নিজেদের শক্তির আস্ফালন দেখাচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা। সেই সঙ্গেই সব মিলিয়ে ৫৮ জন বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হয়েছেন তৃণমূলের দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এরপর একে একে বিক্ষুব্ধ  বিধায়করাও পৌঁছন। বিদ্রোহী বিধায়কেরা জজবিধানসভার কাউন্সিল চেম্বারে বৈঠক করার পর স্পিকারের ঘরে যান। সাদা কাগজে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সভানেত্রী বলে উল্লেখ করেছেন বিধায়করা। সেই সঙ্গেই ডেপুটি লিডার হিসাবে চিঠিতে উল্লেখ করা হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহাকে। অন্য দিকে, মুখ‍্যসচেতক হিসাবে উল্লেখ করা হয়েছে আখরুজ্জামানকে। এদিন সকালেই বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন অরূপ রায়, শিউলি সাহা এবং আখরুজ্জামান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক বিধায়ক। বিধানসভায় ঢোকার আগে চন্দ্রনাথ বলেন, বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা মেনে নিয়েছি। বিধায়ক সন্দীপন সাহা আবার দাবি করেছেন, দুই তৃতীয়াংশ বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। বিধায়কদের অনেকে সরাসরি মুখ খুলেছেন। অনেকে আবার বিষয়টিকে এড়িয়েও যান। বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চিঠি পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার কলকাতায় নেই বলে সেই চিঠি অবশ্য বিধানসভায় গ্রহণ করা হয়নি। পাশাপাশি, বিদ্রোহী শিবির দাবি ছিল, তারা ৫২ থেকে ৫৫ জন বিধায়কের তালিকা সংবলিত চিঠি স্পিকারের কাছে দিয়ে প্রকৃত বিরোধী দলের মর্যাদা দাবি করবে। আর সেই দাবি মতোই বুধবার সকালে হাজির হন তৃণমূলের বিদ্রোহী শিবিরের ৫২ জন বিধায়ক। এইবার দেখার দলের দায়িত্ব কি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে, না কি বিদ্রোহী শিবিরের হাতে যায়?

Advertisement
সম্পর্কিত সংবাদ