Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

সরকারি চাকরি হাতাতে মাকে খুন মেয়ের, চাঞ্চল্য জয়পুরে, হত্যাকারীকে ৭ লক্ষ টাকার সুপারি

বেপরোয়া গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু। আপাত দৃষ্টিতে সাধারণ এই ঘটনার তদন্তে উঠে এল গভীর ষড়যন্ত্রের জাল।

সরকারি চাকরি হাতাতে মাকে খুন মেয়ের, চাঞ্চল্য জয়পুরে, হত্যাকারীকে ৭ লক্ষ টাকার সুপারি
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: বেপরোয়া গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু। আপাত দৃষ্টিতে সাধারণ এই ঘটনার তদন্তে উঠে এল গভীর ষড়যন্ত্রের জাল। নীরজ শর্মা (৪৫) নামে ওই মহিলার সরকারি চাকরি ও সম্পত্তি হাতাতে খুনের পরিকল্পনা করেছিলেন তাঁর মেয়ে আয়ূষি (২৩)। সঙ্গী পরিবারের আরও দুই সদস্য। ৭ লক্ষ টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল সুপারি কিলার। এই ঘটনায় আয়ূষি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর মৃত্যু হয় নীরজের স্বামীর। পরবর্তীতে স্বামীর লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরিতে যোগ দেন তিনি। তবে তা মেনে নিতে পারেননি মেয়ে আয়ূষি। মা ও মেয়ের মধ্যে সম্পত্তি নিয়েও বিবাদ চলছিল বহুদিন ধরে। এরপরেই বাবার চাকরি ও সম্পত্তি হাতাতে কাকা মোহন স্বরূপ ও তুতো ভাই বলরামের সঙ্গে  খুনের পরিকল্পনা করেন আয়ূষি। সুপারি কিলার হেমন্ত শর্মা ও তার সহযোগীদের দেওয়া হয় ৭ লক্ষ টাকা। এর পরেই নীরজের পিছু নেয় হেমন্ত। প্রায় মাসখানেক ধরে নীরজের গতিবিধি রেকি করে অভিযুক্তরা। খুনের দিন নীরজের অবস্থান জানিয়েছিল মোহিত শর্মা নামে এক অভিযুক্ত। আরেক দুষ্কৃতী রোহিত জাটভ মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত ছিল। ঘাতক স্করপিওটি চালাচ্ছিল আকাশ শর্মা। সঙ্গে ছিল অরবিন্দ শর্মা। প্রায় ১৩০ কিলোমিটার বেগে স্করপিওটি নীরজকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর নিয়ে পুলিশের দ্বারস্থ হন ছেলে রাকেশ। অভিযুক্ত আয়ূষি, তাঁর কাকা ও অন্য ছ’অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। পলাতক আয়ূষির তুতোভাই বলরাম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ