Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে নদীতে মাছ ধরতে যাওয়া নিয়ে জট, সমস্যায় মৎসজীবীরা

সুন্দরবনের নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সাধারণত মাছ ধরার অনুমতিপত্র ও জঙ্গলের নদীতে যাওয়ার জন্য সুন্দরবন টাইগার রিজার্ভের ক্যানিং রেঞ্জ অফিস পাস ইস্যু করে।

সুন্দরবনে নদীতে মাছ ধরতে যাওয়া নিয়ে জট, সমস্যায় মৎসজীবীরা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সাধারণত মাছ ধরার অনুমতিপত্র ও জঙ্গলের নদীতে যাওয়ার জন্য সুন্দরবন টাইগার রিজার্ভের ক্যানিং রেঞ্জ অফিস পাস ইস্যু করে। এবার সেখান থেকে তা দেওয়া হবে না বলে জানিয়েছেন টাইগার রিজার্ভের আধিকারিকরা। তার বদলে বসিরহাট রেঞ্জের ঝিলা ও সজনেখালি বিট অফিসে আবেদন করতে বলা হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছে ক্যানিং, বাসন্তী, কুলতলি ইত্যাদি এলাকার মৎস্যজীবীরা।

Advertisement

তাঁদের বক্তব্য, ওখানে যেতে হলে নদী পেরিয়ে অনেকটা রাস্তা যেতে হয়। দিনের দিন গিয়ে ফিরে আসা সম্ভব হয় না। মহিলা মৎস্যজীবীদের ক্ষেত্রে বিষয়টি আরও অসুবিধার হয়ে দাঁড়ায়। তাই ক্যানিং অফিস থেকেই যাতে পাস ও অনুমতিপত্র দেওয়া হয় সেই আবেদন জানান মৎস্যজীবীরা। কিন্তু এখনও এর সদুত্তর মেলেনি বলে দাবি তাঁদের। ক্যানিং, বাসন্তী সহ বিভিন্ন এলাকা থেকে কেউই অনুমতিপত্র ও পাস নিতে যাচ্ছেন না। অন্যদিকে জুলাই থেকে মাছ ধরার সময় থাকলেও এখনও জট না কাটায় সমস্যায় পড়েছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটির সম্পাদক গোবিন্দ দাস বলেন, কেন এবার হঠাৎ করে সজনেখালি থেকে পাস ও অনুমতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল টাইগার রিজার্ভ জানি না। আমরা এই নিয়ে তীব্র বিরোধিতা করেছি। আধিকারিকদের সঙ্গে বারবার কথা বলেছি। কিন্তু এখনও কোনো কিছু হয়নি। তাই আমাদের এদিক থেকে কেউ নদী পেরিয়ে সজনেখালিতে যায়নি। এই বিষয়ে টাইগার রিজার্ভের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেনি। এক ডেপুটি ফিল্ড ডিরেক্টরকে ফোন করা হলে তিনি বলেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা বারণ। তাই কিছু প্রতিক্রিয়া দেওয়া যাবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ