Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

মমতার চিকিৎসকের কন্যার পদাবনতি, আদায় করা হবে প্রাপ্ত ‘অতিরিক্ত’ বেতনও

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শ্যামাপদ দাসের কন্যা ডাঃ রিয়াল দাসকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে সরিয়ে দিল রাজ্য সরকার।

মমতার চিকিৎসকের কন্যার পদাবনতি, আদায় করা হবে প্রাপ্ত ‘অতিরিক্ত’ বেতনও
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শ্যামাপদ দাসের কন্যা ডাঃ রিয়াল দাসকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। তিনি পিজি হাসপাতালস্থিত মনোরোগ চিকিৎসার উৎকর্ষকেন্দ্র ইনস্টিটিউট অব সাইকিয়াট্রিতে (আইওপি) সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রিক এপিডেমিওলজি) পদে কর্মরত ছিলেন। তাঁকে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের মেডিকেল অফিসার (এমও) অর্থাৎ কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার জারি নির্দেশনামায় এও বলা হয়েছে, এতদিন ধরে মেডিকেল এডুকেশন সার্ভিসের যে অতিরিক্ত বেতন ডাঃ দাস পেয়ে এসেছেন, তাও আদায় করা হবে। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তাঁর বক্তব্য মেলেনি।  

Advertisement

সূত্রের খবর, ডাঃ দাসকে আইওপিতে নিয়োগ করা নিয়েই উঠেছিল বড়োসড়ো প্রশ্ন। মেডিকেল শিক্ষার শীর্ষ নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়মকানুন ভেঙে ওই নিয়োগ করা হয় বলে অভিযোগ। তবে সাধারণভাবে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসে সহকারী সুপার (নন মেডিকেল), ডেপুটি সুপার (নন মেডিকেল) সহ বিভিন্ন অ চিকিৎসক পদাধিকারীরা অন্তর্ভুক্ত থাকেন। কয়েকজন চিকিৎসক থাকলেও তাঁরা অন্তর্ভুক্ত হয়েছিলেন বহু বছর আগে। এই ক্যাডারে অবসরের বয়স ৬০। মেডিকেল এডুকেশন সার্ভিসে তা ৬৫। এমও-রা সাধারণভাবে অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে। বামপন্থী চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স এর অন্যতম শীর্ষনেতা ডাঃ মানস গুমটা বলেন, ওই চিকিৎসকের নিয়োগ নিয়েই বিস্তর অনিয়মের অভিযোগ ছিল। প্রথমে দরকার ছিল তা নিয়ে তদন্তের এবং দোষ মিললে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের। 
নিজস্ব প্রতিনিধি

Advertisement
সম্পর্কিত সংবাদ