Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

‘জাতীয় পুরস্কারের পরও লক্ষ্যপূরণ হয়নি’

প্রযোজক হওয়া কঠিন?লেখক যদি শরণ্যা রাজগোপালের মতো হন, তাহলে প্রযোজক হওয়া সহজ। ভালো লেখা আর নিখুঁত প্রস্তুতি থাকলে সেটে গিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হয় না।

‘জাতীয় পুরস্কারের পরও লক্ষ্যপূরণ হয়নি’
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নেটফ্লিক্সে রুচির অরুণ পরিচালিত ‘মুসাফির কাফে’ সিরিজে রোমান্টিক মেজাজে ধরা দেবেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এই সিরিজের মাধ্যমে প্রযোজনা শুরু করলেন তিনি। কেমন সেই অভিজ্ঞতা? আড্ডায় জানালেন বিক্রান্ত।  

Advertisement

প্রযোজক হওয়া কঠিন?
লেখক যদি শরণ্যা রাজগোপালের মতো হন, তাহলে প্রযোজক হওয়া সহজ। ভালো লেখা আর নিখুঁত প্রস্তুতি থাকলে সেটে গিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হয় না। 
‘মুসাফির কাফে’-তে পাহাড় একটি চরিত্র। আপনার জীবনেও কি পাহাড়ের সঙ্গে রোমান্টিক সম্পর্ক?
ছোটোবেলা থেকেই পাহাড় আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমার রোমান্স এখনও পাহাড়কেই ঘিরে। আমার স্ত্রী ধর্মশালার মেয়ে, তাই পাহাড়ে যাতায়াত আছে। ‘মুসাফির কাফে’-র গল্পের পটভূমিও পাহাড়।
ক্যামেরার নেপথ্যে নারীদের গুরুত্ব বাড়ছে বলে মনে করেন?
একসময় আমাকে ‘টিভি অভিনেতা’ বলে সম্বোধন করা হতো। কিন্তু অভিনেতার ওই ধরনের কোনো বিশেষণ হয় না। একইভাবে নারী-পুরুষের ভিত্তিতেও আলাদা করে বিচার করার কোনো অর্থ নেই। আশা করি ভবিষ্যতে এই ধরনের বৈষম্য পুরোপুরি দূর হবে।
জাতীয় পুরস্কার পাওয়ার পর জীবন বদলেছে?
জাতীয় পুরস্কার পাওয়ার পরও আমার লক্ষ্য পূরণ হয়ে যায়নি। আমার কাছে পুরস্কার বা স্বীকৃতির চেয়ে ভালো গল্প বলা এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানোই গুরুত্বপূর্ণ। 
জাতীয় পুরস্কার অভিনেতার গায়ে ‘সফল’ তকমা লাগিয়ে দেয়?
কিছুটা একমত। এটা অবশ্যই একজন অভিনেতার যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে এটিই শেষ গন্তব্য নয়। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে?
কিছুটা পরিবর্তন এসেছে। সুযোগের তালিকা অনেক বড়ো হয়েছে। কিন্তু আমি যেভাবে চিত্রনাট্য বেছে নিতাম, সেটা বদলায়নি। যে নীতিগুলোর জন্য আমি এই পুরস্কার পেয়েছি, সেই একই নীতিতে এখনও বিশ্বাস করি। তাই এখন হঠাৎ করে কাজের ধরন পালটে ফেলতে পারি না। 
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ