Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রায় ৯০ লক্ষ টাকার ৬৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার দেবরাজের

তোলাবাজির অভিযোগে বাগুইআটি থানা গ্রেপ্তার করেছে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে।

প্রায় ৯০ লক্ষ টাকার ৬৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার দেবরাজের
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তোলাবাজির অভিযোগে বাগুইআটি থানা গ্রেপ্তার করেছে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে। শুধু তোলাবা঩জি নয়। তাঁর বিরুদ্ধে ১৩০০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। দেবরাজকে নিয়ে দু’দিনে ২টি ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে ৬৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার করল পুলিশ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। কোথা থেকে ওই বিপুল পরিমাণ সোনা এল খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে তার আরও সোনা মজুত রয়েছে কি না, তারও তদন্ত শুরু হয়েছে।

Advertisement

বাগুইআটির এক প্রোমোটার দেবরাজের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ গত ১ জুলাই পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করে প্রাক্তন মেয়র পারিষদ তথা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে। ওই গ্রেপ্তারের আগে দেবরাজ ঘনিষ্ঠ চার প্রাক্তন কাউন্সিলারও গ্রেপ্তার হয়েছিলেন বাগুইআটি থানায়। প্রসঙ্গত, দেবরাজ গ্রেপ্তারের পর নতুন করে বিধায়ক তরুণজ্যোতিবাবু এয়ারপোর্ট থানায় দেবরাজ এবং রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পুরসভার বিল্ডিং প্ল্যান পাশেও প্রচুর দুর্নীতি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দেবরাজকে নিয়ে পুলিশ নাগেরবাজার এলাকায় একটি ব্যাংকে তল্লাশিতে যায় বাগুইআটি থানার পুলিশ। সেখানে তাঁর লকার থেকে ১৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়। একইভাবে মঙ্গলবারও তাঁকে নিয়ে রাজারহাটের দশদ্রোণ এলাকার একটি ব্যাংকে তল্লাশিতে যায়। ওই ব্যাংকের লকার থেকে দেবরাজের ৫০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ। অর্থাৎ, দু’দিনে ২টি লকার থেকে ৬৫০ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, বান্ধবীর বাড়ি এবং সল্টলেকের ব্যাংকের লকার থেকে ৬ কেজির বেশি প্রায় ১০ কোটি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে বিধাননগর উত্তর থানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ