Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে দুর্যোগ

গতকালই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রবেশ করেছিল স্থলভাগে। সেই নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খন্ড ও তার সংলগ্ন উত্তর উড়িষ্যার উপর বিস্তৃত।

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে দুর্যোগ
  • ৬ জুলাই, ২০২৬ ১৬:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকালই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রবেশ করেছিল স্থলভাগে। সেই নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন উত্তর ওড়িশা উপর বিস্তৃত। যার প্রভাবে আজ সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আজও সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়।  মঙ্গলবারও দক্ষিণ বঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টির দাপট বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বৃষ্টির প্রভাব বেশি থাকবে দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। বৃহস্পতিবার কলকাতায় ফের বৃষ্টির দাপটের কথা জানাচ্ছে  আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও এই দিন পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে থাকবে বৃষ্টির দাপট। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Advertisement

নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে জেলাগুলোতে। তার জেরে আগামী বুধবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দিন এইসব জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার আগে আগামীকাল, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে বৃহস্পতিবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ, চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ