Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদম শ্যুটআউট: রাজা খুনে পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন সহ তিন, এখনও থমথমে এলাকা

অপরাধীদের দুই গোষ্ঠীর লড়াইয়ে গত রবিবার মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।

দমদম শ্যুটআউট: রাজা খুনে পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন সহ তিন, এখনও থমথমে এলাকা
  • ১৪ জুলাই, ২০২৬ ১২:১৪
Prefer us on Google

বরানগর, ১৪ জুলাই: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংস্টার খুনে বড় সাফল্য পুলিশের। অবশেষ ধরা পড়ল মূল অভিযুক্ত সুমন রায়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল সে। এই খুনের ঘটনায় গ্রেপ্তরে হয়েছেন আরো দু’জন। এই ঘটনায় আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

অপরাধীদের দুই গোষ্ঠীর লড়াইয়ে গত রবিবার মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় কুখ্যাত দুষ্কৃতী জগদীশ দত্ত ওরফে রাজার (৪৬)। মারধরে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার দুই সঙ্গী। গ্যাংওয়ারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দমদমে। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম নিয়ে স্বভাবতই প্রশ্নের মুখে পুলিশ।

 চাঞ্চল্যকর এই ঘটনায় সামনে এসেছিল সুমন রায়ের নাম। বিপদ বুঝে গোপন আস্তানায় গা ঢাকা দিয়েছিল কুখ্যাত এই দুষ্কৃতী। যদিও শেষরক্ষা হল না। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সুমনকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর শহরতলির গোপন ডেরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ