Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের ৪৪০ কোটি ‘ফ্রিজ’ করল ইডি

ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় আরও বিপাকে তৃণমূল। মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকদের হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।

তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের  ৪৪০ কোটি ‘ফ্রিজ’ করল ইডি
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় আরও বিপাকে তৃণমূল। মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকদের হাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। এরপরই কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ‘ফ্রিজ’ করল ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ আর্থিক তছরুপ আইনে এই পদক্ষেপ বলে ইডি সূত্রে খবর। যদিও তৃণমূলের দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি বেআইনি পদক্ষেপ বলেও সমাজমাধ্যমে পোস্ট করেছে কালীঘাট তৃণমূল। 

Advertisement

এদিকে, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ মামলায় আইনজীবী হিসাবে লড়ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের পুত্র সচিত তালুকদার। আর সেই মামলাতেই আদালত স্পেশাল অফিসার হিসাবে সুব্রতবাবুকে নিয়োগ করতে চায়। এনিয়ে কোনো আপত্তি রয়েছে কি না, তৃণমূলের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। কালীঘাটপন্থী তৃণমূলের হয়ে এই মামলায় লড়ছেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এই সংক্রান্ত প্রশ্নে তিনি কোনো মতামত জানাতে চাননি। তিনি জানান, এ ব্যাপারে যা বলার বলবেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। বিচারপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ