Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পদ্ম বিধায়কের উদ্যোগে দখল হওয়া জমি ফেরত পেলেন বৃদ্ধা

বৃদ্ধার জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল। রাজনৈতিক পালাবদল হতেই সেই জমি বৃদ্ধাকে ফেরানোর ব্যবস্থা করলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ।

পদ্ম বিধায়কের উদ্যোগে দখল  হওয়া জমি ফেরত পেলেন বৃদ্ধা
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃদ্ধার জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল। রাজনৈতিক পালাবদল হতেই সেই জমি বৃদ্ধাকে ফেরানোর ব্যবস্থা করলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। শনিবার পুরশুড়ার হারুয়া এলাকায় বিধায়ক দাঁড়িয়ে থেকে পার্টি অফিসের দরজার তালা খোলান। জমি ফিরে পেয়ে প্রচণ্ড খুশি বৃদ্ধা সহ তাঁর পরিবারের সদস্যরা। 

Advertisement

বিধায়ক বলেন, তৃণমূল সাধারণ মানুষের জমি বাড়ি নিজেদের দখলে নিত। অন্যের জমিতে পার্টি অফিস বানিয়ে এলাকায় সন্ত্রাস চালাত। একইভাবে হারুয়ায় এক বৃদ্ধার জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল নেতারা। ওই বৃদ্ধা বিষয়টি আমাকে জানাতেই আমরা ওই জমির নথিপত্র খতিয়ে দেখি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি বৃদ্ধাকে ফেরত দেওয়া হবে। এদিন ওই বৃদ্ধাকে দখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়া হয়েছে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।  কলকাতার খিদিরপুরের বাসিন্দা বৃদ্ধা বিন্দু ধোলে বলেন, বহু বছর আগে স্বামী ওই এলাকায় জমি কিনেছিলেন। স্বামী মারা গিয়েছে। তৃণমূল আমলে সেই জমি দখল করে পার্টি অফিস হয়। জমি ফেরত চেয়ে বারবার আর্জি জানালেও লাভ হয়নি। প্রশাসনের থেকেও সাহায্য পাওয়া পায়নি। বিধায়কের উদ্যোগে জমি ফেরত পেয়ে আমরা খুশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ