Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার উচ্ছেদের নোটিশ যাদবপুরের সুকান্ত সেতু হকার্স মার্কেটে

সালটা ১৯৯৬। তৎকালীন বামফ্রন্ট সরকার অপারেশন সানশাইনের মাধ্যমে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছিল গড়িয়াহাটের ফুটপাথে।

এবার উচ্ছেদের নোটিশ যাদবপুরের সুকান্ত সেতু হকার্স মার্কেটে
  • ৩০ জুন, ২০২৬ ১৫:৪১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সালটা ১৯৯৬। তৎকালীন বামফ্রন্ট সরকার অপারেশন সানশাইনের মাধ্যমে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছিল গড়িয়াহাটের ফুটপাথে।  উচ্ছেদ হওয়া হকারদের সেই সময় যাদবপুর সংলগ্ন সুলেখা ব্রিজের তলায় পুনর্বাসন দিয়েছিল সরকার। ১৯৯৭ সালে দোকান পান ১৫০ জন হকার। এর পর কেটে গেছে ২৯ বছর। এবার ফের ধাক্কা এই সব ব্যাবসাদারদের জন্য। এবার সুকান্ত সেতু হকার্স মার্কেটে উচ্ছেদের নোটিশ পড়ল । ব্যাবসায়ীদের ৭ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আচমকা এই ফতোয়ায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে ব্যাবসায়ীদের উপর। তারা প্রশ্ন তুলেছেন, এক সরকার যেখানে তাদের পুনর্বাসন দিয়েছিল সেখানে আর এক সরকার এসে তাদের উচ্ছেদ করছে কি করে। দুর্গাপুজোর আর মাস তিনেক বাকি। অল্প অল্প করে দোকানে জিনিসপত্র তোলা শুরু করেছিলেন দোকানিরা। আচমকা এই নোটিসে সকলের দিশেহারা অবস্থা। এক দোকানির দাবি, ‘একবার উচ্ছেদের জ্বালা সহ্য করতে হয়েছে। সেই ঘা শোকাতে না শোকাতেই ফের উচ্ছেদের নোটিশ দেওয়া হল। দোকান ভর্তি ঠাসা জিনিস। সেই জিনিস নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।’  ব্যাবসায়ীদের কথায় যে আধিকারিকরা নোটিশ দিতে এসেছিলেন তাদের কাছে বার বার জানতে চেয়েও পুনর্বাসনের ব্যাপারে সদুত্তর পাওয়া যায় নি। নিজেদের রুজি-রুটি বাঁচাতে ব্যাবসায়ীরা আইনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ