Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মরক্কোকে বশ মানিয়ে সেমি-ফাইনালে ফ্রান্স

অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ফ্রান্স। বোস্টনে শেষ আটের লড়াইয়ে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা পাকা করল ফরাসি-ব্রিগেড। জয়ী দলের হয়ে জাল কাঁপিয়েছেন কিলিয়ান এমবাপে ও ওসুমানে ডেম্বেলে।

মরক্কোকে বশ মানিয়ে সেমি-ফাইনালে ফ্রান্স
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বোস্টন: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ফ্রান্স। বোস্টনে শেষ আটের লড়াইয়ে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা পাকা করল ফরাসি-ব্রিগেড। জয়ী দলের হয়ে জাল কাঁপিয়েছেন কিলিয়ান এমবাপে ও ওসুমানে ডেম্বেলে।

Advertisement

২০২২ বিশ্বকাপে মরক্কোকে সেমি-ফাইনালে বশ মানিয়েছিল ফ্রান্স। আর এবার হারাল কোয়ার্টার-ফাইনালে। এদিন প্রথম একাদশে একটি পরিবর্তন করেছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। বারকোলার পরিবর্তে ডিসেরে ডুয়ে। ৪-২-৩-১ ফর্মেশনে সিঙ্গল স্ট্রাইকারে এমবাপে। পিছনে ডেম্বেলে-ওলিসে-ডুয়ে ত্রয়ী। চতুর্থ মিনিটেই এমবাপের শট কোনোক্রমে রোখেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। পক্ষান্তরে মরক্কোর কোচ মোহামেদ ওয়াহাবিও’র পরিকল্পনা ছিল রক্ষণ জমাট রেখে প্রতিআক্রমণে গোল তুলে নেওয়া। তবে মাঠে তার বাস্তবায়ন হয়নি। উলটে, ২৮ মিনিটে বক্সে এমবাপেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন মাজরাউই। কিন্তু স্পটকিক থেকে কিলিয়ানের শট ঠেকিয়ে দলের পতন রোখেন বোনো। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে অবশ্য কোনো ভুল হয়নি রিয়াল মাদ্রিদের তারকার। ডুয়ের পাস ধরে ডান পায়ের দুরন্ত বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান এমবাপে (১-০)। এক্ষেত্রে বোনোর কিছু করার ছিল না। তার ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ওসুমানে ডেম্বেলে (২-০)। ম্যাচের বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ