Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়া-কলকাতা যাতায়াত এখন আরো সহজ, নতুন জেটির উদ্বোধন

হুগলি নদী পেরিয়ে রায়চক ও ডায়মন্ড হারবার হয়ে কলকাতা যাতায়াতের সুবিধার জন্য কুকড়াহাটিতে শুক্রবার নতুন জেটির উদ্বোধন হল।

হলদিয়া-কলকাতা যাতায়াত এখন আরো সহজ, নতুন জেটির উদ্বোধন
  • ১০ জুলাই, ২০২৬ ২০:৪৭
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হুগলি নদী পেরিয়ে রায়চক ও ডায়মন্ড হারবার হয়ে কলকাতা যাতায়াতের সুবিধার জন্য কুকড়াহাটিতে শুক্রবার নতুন জেটির উদ্বোধন হল। গ্যাংওয়ে সহ পন্টুন জেটির ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওই জেটি। চালু হওয়ায় হলদিয়া ও কলকাতার যাত্রীদের যাতায়াতে সুবিধে হবে। তৈরি হওয়ার পর প্রায় ৬ মাস পড়ে ছিল। রাজ্যে নতুন সরকার আসতেই দ্রুত জেটি চালুর উদ্যোগ নিয়েছেন বলে জানান বিধায়ক প্রদীপ বিজলি। 

Advertisement

কুঁকড়াহাটি দিয়ে প্রতিদিন দু’হাজারের বেশি যাত্রী কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণা যাতায়াত করেন। অফিস টাইমে ব্যাপক ভিড় হয়। একটি জেটিতে একসঙ্গে দু’টি ভেসেল বা লঞ্চ দাঁড়াতে পারত না। সেজন্য নতুন জেটি তৈরি হয়েছে। আগামীদিনে ভেসেলের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবহণ দপ্তরের এক ইঞ্জিনিয়ার। পুরনো জেটির অদূরে শীতকাল এলেই জল কমে গিয়ে চড়ায় ভেসেল আটকে যেত বলে অভিযোগ। নতুন জেটিতে সেই সমস্যা হবে না। তবে ইটভাটাগুলি যেন জেটি সংলগ্ন এলাকায় পলি না কাটে সেজন্য সতর্ক করা হয়েছে। এনিয়ে অভিযোগ উঠেছে বারবার। নতুন জেটিতে যাত্রীদের জন্য ওয়েটিং রুম সহ শৌচালয়ের পরিষেবা রয়েছে। এনিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল। তাছাড়া প্রায় আড়াইশো মিটার গ্যাংওয়েতে ছাউনি থাকায় যাত্রীদের সুবিধে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ