Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিবি জি-রাম-জি প্রকল্পে নিয়োগ ঘিরে তীব্র বিতর্ক, ডেপুটেশন জেলাশাসককে

১ জুলাই চালু হয়েছে ১২৫ দিনের কাজের প্রকল্প ‘ভিবি জি-রাম-জি’। কিন্তু এই প্রকল্পে সুপারভাইজার নিয়োগকে ঘিরে উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে বিতর্ক।

ভিবি জি-রাম-জি প্রকল্পে নিয়োগ ঘিরে তীব্র বিতর্ক, ডেপুটেশন জেলাশাসককে
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১ জুলাই চালু হয়েছে ১২৫ দিনের কাজের প্রকল্প ‘ভিবি জি-রাম-জি’। কিন্তু এই প্রকল্পে সুপারভাইজার নিয়োগকে ঘিরে উত্তর ২৪ পরগনায় শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, জেলার একাধিক ব্লকে নিয়ম বহির্ভূতভাবে নতুন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আর এর জেরে দীর্ঘদিন কাজ করা পুরনো সুপারভাইজারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

Advertisement

তাই মঙ্গলবার বারাসতের জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিলেন ওয়েস্ট বেঙ্গল ভিবি জি-রাম-জি সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের বক্তব্য, এর জেরে বহু পরিবারের রুজিরুটি বিপন্ন হবে। সংগঠনের দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পে জেলার ২২টি ব্লকে সুপারভাইজাররা দীর্ঘদিন ধরে কাজের তদারকির দায়িত্ব সামলেছেন। নতুন প্রকল্প চালু হলেও তাঁদের কোনো নির্দেশ বা সিদ্ধান্ত জানানো হয়নি। তার আগেই নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ।
সংগঠনের প্রতিনিধি মহম্মদ রেজদুল ইসলাম, শুভ্রা পালদের কথায়, ১২৫ দিনের কাজের প্রকল্প চালুর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিন্তু সরকারি নিয়ম না মেনে যদি রাজনৈতিকভাবে সুপারভাইজার নিয়োগ হয়, তাহলে পুরনো কর্মীরা কাজ হারাবেন। তাই আমরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছি। প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনে যাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ