Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর নাবালিকা ধর্ষণ-খুন মামলায় বদল তদন্তকারী অফিসার, তদন্তভার ডিএসপি আধিকারিকের হাতে

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বদল করা হল তদন্তকারী অফিসারকে। তদন্তের স্বার্থে এবার মামলার দায়িত্ব দেওয়া হল বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে।

বারুইপুর নাবালিকা ধর্ষণ-খুন মামলায় বদল তদন্তকারী অফিসার, তদন্তভার ডিএসপি আধিকারিকের হাতে
  • ১২ জুলাই, ২০২৬ ১১:৫১
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বদল করা হল তদন্তকারী অফিসারকে। তদন্তের স্বার্থে এবার মামলার দায়িত্ব দেওয়া হল বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে।

Advertisement

বারুইপুরের এই ঘটনার পর প্রাথমিকভাবে এই মামলার তদন্তভার ছিল পুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে। এবার তদন্তকে আরও জোরদার করতে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখতে ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

অন্যদিকে, সূর্যপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মন্ডলের খুনের ঘটনায় দত্তপুকুর থেকে আজ আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার  করল বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম শামিম আলী খান। বাড়ি সূর্যপুর। পুলিশ জানিয়েছে, এই শামিম ইন্দ্রজিৎকে ঘটনার দিন হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছিলো। যা একটি  ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়। এর পাশাপাশি, ভাঙচুর এর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনি ও ভাঙচুর মিলিয়ে মোট গ্রেপ্তার  দাঁড়ালো ৪০ জন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ