Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রামের ১২ ফুটের ফাইবারের মূর্তি গড়ছে কুমোরটুলি, যাবে চাঁচলে

ফাইবার দিয়ে তৈরি হচ্ছে প্রভু শ্রীরামের ১২ ফুটের মূর্তি। এ নিয়ে জোরকদমে কাজ চলছে কুমোরটুলিতে।

রামের ১২ ফুটের ফাইবারের মূর্তি গড়ছে কুমোরটুলি, যাবে চাঁচলে
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাইবার দিয়ে তৈরি হচ্ছে প্রভু শ্রীরামের ১২ ফুটের মূর্তি। এ নিয়ে জোরকদমে কাজ চলছে কুমোরটুলিতে। এই মূর্তি যাবে মালদহের চাঁচলে। জানা গিয়েছে, চলতি মাসেই ওই মূর্তি সেখানকার এক ময়দানে বসানো হবে। রীতিমতো জাঁকজমক করেই উদ্বোধন হবে ওই মূর্তির। 

Advertisement

কুমোরটুলিতে গিয়ে দেখা গেল, মৃৎশিল্পী রাজা পালের স্টুডিয়োতে রাতদিন এক করে চলছে রামের ফাইবারের মূর্তির কাজ। শিল্পীর সঙ্গে হাতে হাতে কাজ করে চলেছেন আরও তিন কারিগর। বাঁশের কাঠামো তৈরি করে তার উপর দাঁড়িয়ে চলছে মূর্তি নির্মাণ। শিল্পী রাজা পাল বলেন, ‘মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় থমকে যাচ্ছে মূর্তি তৈরির কাজ। তার মধ্যেই ত্রিপল খাটিয়ে চলছে কাজ। হাতে সময় কম। সঠিক সময়ের মধ্যে রামের মূর্তি করে চাঁচলে পাঠানোই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। উদ্যোক্তারা প্রায়ই ফোন করে জানতে চাইছেন, মূর্তি তৈরির কাজ কতখানি এগল। আমরা এই শিল্পকলাকে যতটা সম্ভব নিখুঁত করার চেষ্টা করছি। কয়েকদিন আগেই এই মূর্তি তৈরির বরাত এসেছে।’ কথা প্রসঙ্গে শিল্পী জানালেন, ‘ট্রাকে করে এই মূর্তি নিয়ে যাওয়া হবে চাঁচলে। এখন কুমোরটুলিতে যাঁরা আসছেন, তাঁরা একবারের জন্য হলেও ঘুরে যাচ্ছেন রাজা পালের স্টুডিয়োয়। অনেকে আবার নির্মীয়মাণ মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফিও তুলছেন।’ 
এ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ছোটো ও মাঝারি 
মাপের রামের মূর্তি বরাত আসছে কুমোরটুলির পটুয়াপাড়ায়। কিন্তু ১২ ফুটের মূর্তির বরাত এই প্রথম। সেকারণে এই মূর্তিকে ঘিরে বাড়তি উৎসাহ শিল্পীদের মধ্যে। মৃৎশিল্পী সংগঠনের কর্তাদের বক্তব্য, ‘শুধু এই রাজ্য নয়, দেশ‑বিদেশেও যায় কুমোরটুলির প্রতিমা এবং বিভিন্ন মূর্তি। একারণে বিশ্বজুড়ে সুনাম রয়েছে কুমোরটুলির। তাই অন্যত্র প্রতিমা তৈরি হলেও দূর-দূরান্তের বহু মানুষ এখানে এসে প্রতিমা তৈরির বরাত দেন।’- নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ