Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

মৃতদের বুড়ো আঙুলের ছাপ দিয়ে জমি দখল, আরটিআই তথ্যে মধ্যপ্রদেশে শোরগোল

প্রণামি চুরির পর এবার আঙুল চুরি! মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে তাঁদের বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপে আদিবাসীদের জমি হাতিয়ে নিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।

মৃতদের বুড়ো আঙুলের ছাপ দিয়ে জমি দখল, আরটিআই তথ্যে মধ্যপ্রদেশে শোরগোল
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রণামি চুরির পর এবার আঙুল চুরি! মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে তাঁদের বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপে আদিবাসীদের জমি হাতিয়ে নিয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) হাতে পাওয়া নথি সামনে রেখে বৃহস্পতিবার এমনই অভিযোগে সরব কংগ্রেস। নরেন্দ্র মোদির এক বন্ধু ব্যবসায়ীর স্বার্থেই মধ্যপ্রদেশের সিংরৌউলিতে কয়লা খনির জমি জালিয়াতি হয়েছে বলে সুর চড়াল এআইসিসি।

Advertisement

জানা গিয়েছে, ২০১৪ সালে প্রয়াত ব্রিজভান সিং নাকি ২০২১ সালের নভেম্বর মাসে গ্রামসভায় হাজির হয়ে জমি দেওয়ার সম্মতিতে টিপছাপ দিয়েছেন! একইভাবে ২০২১ সালে জমি দিতে সম্মতি দিয়ে টিপছাপ দিয়েছেন ফুলেশ্বরী সিং (২০১৮ সালে প্রয়াত), জগবন্ধন সিং গওনরা (প্রয়াত ২০১৫)। একইভাবে আরেও কয়েকজনের নাম এবং গ্রামসভার মিটিংয়ে তাঁদের জমি দেওয়ার অনুমোদনে সম্মতি-টিপছাপের কথা তুলে ধরে এদিন সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস মুখপাত্র তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য কে রাজু এবং এআইসিসির আদিবাসী কংগ্রেস সভাপতি বিক্রান্ত ভূরিয়া। তাঁদের দাবি, ভুয়ো টিপছাপ পেশ করে জমি হাতিয়েছে বিজেপি। তাই ধিরাউলি কয়লা খনির অনুমোদন দেওয়ার জন্য জাল গ্রামসভার নথি তৈরি করা হয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও করেছে কংগ্রেস। নিরপেক্ষ তদন্ত না হলে প্রতিবাদ-আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্রান্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ