Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম লস্কর জঙ্গি

ভূস্বর্গে জঙ্গিদমন অভিযানে ফের বড়োসড়ো সাফল্য নিরাপত্তা বাহিনীর। বুধবার সোপিয়ানের চানাপোড়ায় গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তোইবার এক শীর্ষ কমান্ডার।

সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম লস্কর জঙ্গি
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ভূস্বর্গে জঙ্গিদমন অভিযানে ফের বড়োসড়ো সাফল্য নিরাপত্তা বাহিনীর। বুধবার সোপিয়ানের চানাপোড়ায় গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তোইবার এক শীর্ষ কমান্ডার। নিহত জঙ্গির নাম জাকির আহমেদ গানি (২৬)। লতিফ ভাট নামে আরও এক লস্কর জঙ্গির খোঁজে তল্লাশি চলছে। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু-কাশ্মীর পুলিশের বার্তা, ‘তোমরা পালাতে পারো। কিন্তু লুকিয়ে থাকতে পারবে না! যৌথ অভিযানে নিকেশ এক লস্কর জঙ্গি।’

Advertisement

গত শুক্রবার নজরদারি ক্যামেরায় সোপিয়ানের মীমান্দরে দুই জঙ্গির গতিবিধি ধরা পড়ে। সঙ্গে ওই এলাকার ঘন জঙ্গল, ফলের বাগান ঘিরে ফেলে বাহিনী। এই অভিযানের জন্য জঙ্গিদমনে পারদর্শী ‘ভিক্টর ফোর্স’কে মোতায়েন করে সেনা। জঙ্গিদের পালানোর যাবতীয় পথ সিল করে দেওয়া হয়। সাতটি গ্রামজুড়ে শুরু হয় যৌথ অভিযান। তল্লাশি চলাকালীন আচমকা গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। টানা পাঁচদিন ধরে চলে গুলির লড়াই।
বাহিনী সূত্রে খবর, জাকির ও লতিফ কুলগাঁওয়ের বাসিন্দা। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর বাড়ি ছাড়ে জাকির। ৩ অক্টোবর তার নামে নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পরে জানা যায়, জাকির লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টে (টিআরএফ) যোগদান করেছে। অন্যদিকে, গত বছর এই সংগঠনের অংশ হয় লতিফ ভাট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ