Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

আইনি স্বস্তি, ১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদি

আইপিএলের শীর্ষপদে থাকাকালীন বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি। তাঁর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকা নয়ছয় করার অভিযোগও ওঠে।

আইনি স্বস্তি, ১৬ বছর পর দেশে ফিরছেন ললিত মোদি
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএলের শীর্ষপদে থাকাকালীন বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি। তাঁর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকা নয়ছয় করার  অভিযোগও ওঠে। শাস্তি এড়াতেই ২০১০ সালে ভারত থেকে পালিয়ে যান। মাঝে কেটে গিয়েছে ১৬ বছর। দীর্ঘ আইনি লড়াই ও নির্বাসন কাটিয়ে ফের দেশে ফিরতে চলেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল সংক্রান্ত এক আর্থিক দুর্নীতির মামলায় ইডির আনা একাধিক অভিযোগ এমনকি জরিমানার হাত থেকেও মঙ্গলবার আইনি স্বস্তি পেয়েছেন ললিত। তারপরই বুধবার দেশে ফেরার কথা জানালেন তিনি। সব ঠিক থাকলে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে ভারতে পা রাখতে পারেন প্রাক্তন আইপিএল কর্তা।  ২০০৯ সালে দেশে লোকসভা নির্বাচনের জেরে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করা হয় আইপিএল। অভিযোগ, সেইসময় বিদেশে আর্থিক লেনদেনের সময় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘন করেন ললিত মোদি। এনিয়ে আদালতে সরব হয় ইডি। জরিমানাও চাপানো হয়। কিন্তু মঙ্গলবার ট্রাইব্যুনালে এই অভিযোগ থেকে রেহাই পেয়েছেন ললিত। তাঁর বক্তব্য, ‘গতকালের রায়ে অত্যন্ত খুশি। অবশেষে সত্যি সামনে এসেছে। দেশে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।’  ললিত মোদি। ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ