Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জ্বরে আক্রান্ত হচ্ছেন মানিকচকের বহু বাসিন্দা, চলছে নজরদারি

মানিকচকে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে দেড় থেকে দু’হাজার রোগী আসছে মানিকচক গ্রামীণ হাসপাতালে

জ্বরে আক্রান্ত হচ্ছেন মানিকচকের বহু বাসিন্দা, চলছে নজরদারি
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: মানিকচকে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে দেড় থেকে দু’হাজার রোগী আসছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। তবে হাসপাতালে এলেও ভর্তির সংখ্যা হাতেগোনা। চিকিৎসক দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। কিন্তু জ্বরের রোগীর সংখ্যা হুহু করে বেড়ে যাওয়ায় চিন্তিত ব্লক স্বাস্থ্য প্রশাসন। সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ব্লক স্বাস্থ্যদপ্তর।

Advertisement

মানিকচকের গ্রামীণ হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন। শুধু মানিকচক নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও আসেন রোগীরা। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে প্রায় চার হাজার রোগী আসছেন হাসপতালে। যার মধ্যে প্রায় অর্ধেকেরই বেশি জ্বর নিয়ে আসছেন। যেখানে প্রতিদিন প্রায় ৫০০ জন জ্বরে আক্রান্ত রোগী থাকছেন।
জরুরি ভিত্তিতে হাসপাতালে অতিরিক্ত বেশকিছু বেডের ব্যবস্থা করা হয়। তবে জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে দেওয়া ওষুধ খেয়েই সুস্থ হয়ে উঠছেন বলে দাবি চিকিৎসকদের। যদিও মানিকচক তথা আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মানিকচকের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীকশংকর কুমার।
তিনি বলেন, বর্ষাকাল শুরু হওয়ায় প্রতি বাড়িতেই জ্বর হয়। কিন্তু এবারে সেই সংখ্যা অনেকটা বেশি। তবে এতে আতঙ্কের কোনো বিষয় নেই। চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। এটি সাধারণত ভাইরাল ফিভার। তা সত্ত্বেও আমরা এলাকায় এলাকায় নজর রাখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ