Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে প্রবল বিস্ফোরণ! দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আহত একাধিক

আচমকা বিস্ফোরণ। কেঁপে উঠল স্থানীয় এলাকা। তার কিছুক্ষণ পরেই জ্বলতে শুরু করল দাউদাউ করে আগুন। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রো কেমিক্যালসের(এইচপিএল) পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। জখম প্রায় ৯ জন।

হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে প্রবল বিস্ফোরণ! দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আহত একাধিক
  • ৩০ জুন, ২০২৬ ০৮:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আচমকা বিস্ফোরণ। কেঁপে উঠল স্থানীয় এলাকা। তার কিছুক্ষণ পরেই জ্বলতে শুরু করল দাউদাউ করে আগুন। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রো কেমিক্যালসের(এইচপিএল) পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। জখম প্রায় ৯ জন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে আচমকাই হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি পাইপলাইনে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের জেরে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভয়ানক রূপ নেয়। এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ন'জনকে উদ্ধার করা হয়। তৎক্ষনাৎ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা।

 ন্যাপথা পরিবহণকারী পাইপ লাইন থেকে ওই আগুন ছড়ায় বলে প্রথমিকভাবে জানা গিয়েছে। সেই আগুনের শিখায় ঝলসেই জখম হন স্থানীয় নয় জন। তাঁরা হলেন, শেখ সেকেন্দার, শেখ আনিসুর রহমান, সুরভী খাতুন, বিজলি মাইতি, মিতা ভুঁইয়া, সন্তু মাইতি, সঞ্জীব হাজরা, বুল্টি হাজরা ও মামণি দোলাই। তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। আগুনে ঝলসে গিয়েছে তাদের শরীরের একাংশ। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখান কর্মরত শ্রমিকদের উদ্ধার করে দমকলবাহিনী। আহতদের উদ্ধার করে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জখমদের দেখতে হাসপাতালে পৌঁছন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। 

বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যার ফলে রেলের ওভারহেড বিদ্যুৎ লাইন ও ট্রান্সফর্মারে আগুন লেগে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ লাইনের একটি বড় অংশও নষ্ট হয়ে গিয়েছে। এর জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে হলদিয়া থেকে হাওড়াগামী (৩৮০৫২) প্যাসেঞ্জার ট্রেন এখনও ছাড়া হয়নি বলে রেল সূত্রের খবর। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন উদ্ধারকর্মী ও দমকলবাহিনী। কী ভাবে এমন দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ