Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যে এমবিবিএস আসন বাড়তে পারে এক হাজার

রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ৩৫০ এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে ৫০০, অর্থাৎ মোট ৮৫০ এমবিবিএস আসন বাড়ল পশ্চিমবঙ্গে।

রাজ্যে এমবিবিএস আসন বাড়তে পারে এক হাজার
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ৩৫০ এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে ৫০০, অর্থাৎ মোট ৮৫০ এমবিবিএস আসন বাড়ল পশ্চিমবঙ্গে। এছাড়া বর্ধমান মেডিকেল কলেজসহ আরও তিনটি সরকারি কলেজে ৫০টি করে আসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে এক হাজার মেডিকেল আসন বাড়তে পারে। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর মিলেছে। 

Advertisement

সূত্রের খবর, এছাড়া মেডিকেল কলেজ নেই যে চার জেলায় (আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর) সেখানেও হচ্ছে চারটি নতুন সরকারি মেডিকেল কলেজ। সেই সুবাদে আরও ৪০০ এমবিবিএস আসন পাবে বাংলা। ফলে এখানে এমবিবিএস আসনের সংখ্যা অদূর ভবিষ্যতে বেড়ে ৮৫০০ হতে পারে। দপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছে, এছাড়া উত্তরবঙ্গে এইমস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে কয়েকটি নতুন প্রাইভেট মেডিকেল কলেজও হচ্ছে। সেই কাজ সম্পূর্ণ হলে এমবিবিএস আসন সংখ্যা আরও বাড়বে। এমনকি, ভবিষ্যতে ১০০ নয়, যেকোনো সরকারি মেডিকেল কলেজ কমপক্ষে ১৫০ আসন নিয়ে পঠনপাঠন শুরু করতে পারবে। অর্থাৎ আগামী কয়েকবছরে রাজ্যে বিপুল সংখ্যক চিকিৎসক তৈরি হবেন। আর এখানেই মস্ত প্রশ্ন, সকলে উপযুক্ত চাকরি পাবেন তো? 

Advertisement
সম্পর্কিত সংবাদ