Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

অনন্তনাগে পুলিশের উপর জঙ্গি হামলা, মৃত কনস্টেবল

ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন পুলিশের টহলদার দলের উপর এই হামলা চালানো হয়।

অনন্তনাগে পুলিশের উপর জঙ্গি হামলা, মৃত কনস্টেবল
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন পুলিশের টহলদার দলের উপর এই হামলা চালানো হয়। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে পুলিশের এক হেড কনস্টেবলের। মৃতের নাম আশিক হুসেন কুরেশি (৩৫)। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তোইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও। দেখা গিয়েছে, অনন্তনাগের বাজার এলাকায় পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই কনস্টেবলকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ কনস্টেবল আশিককে তড়িঘড়ি উদ্ধার করে অনন্তনাগে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ব্যস্ত জনবহুল এলাকায় কীভাবে জঙ্গি ঢুকল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশে কোনো ডেরা রয়েছে কি না সেই সন্ধানও চলছে। এরইমাঝে উপত্যকাজুড়ে হাজারের বেশি ওভার গ্রাউন্ড ওয়ার্কারসকে (জঙ্গিদের মদতদাতা) আটক করেছে নিরাপত্তাবাহিনী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিরা‌পত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান পুলিশের ডিজি নলীন প্রভাতও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ