Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্মার্টফোন উৎপাদনে সাড়ে ৬২ হাজার কোটির প্রকল্পে সায় মোদি মন্ত্রিসভার

মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম— মোদি সরকারের নতুন প্রকল্প। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মার্টফোন উৎপাদনে সাড়ে ৬২ হাজার কোটির প্রকল্পে সায় মোদি মন্ত্রিসভার
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম— মোদি সরকারের নতুন প্রকল্প। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে ৬২ হাজার ৫০০ কোটি টাকা। যদি কোনো শিল্পসংস্থা ভারতের নিজস্ব মোবাইল ব্র্যান্ড গড়ে আন্তর্জাতিক মানের স্মার্টফোন উৎপাদন করতে উদ্যোগী হয়, তাহলে তাদের দেওয়া হবে দেড় থেকে সাড়ে পাঁচ শতাংশ হারে বিশেষ উৎসাহ ভাতা তথা ভরতুকি। বর্তমানে যে মোবাইল সংস্থাগুলি রয়েছে, তারা  স্মার্টফোন উৎপাদন ইউনিট নতুন করে শুরু করলেও পাবে ওই ভরতুকি ও উৎসাহ ভাতা। ২০৩০ সাল পর্যন্ত এই প্রকল্প চালানো হবে।

Advertisement

সরকারি বিবৃতি অনুযায়ী, এই প্রকল্প চালু হয়ে গেলে ভারতের মোবাইল ফোন উৎপাদন সেক্টরে বছরে ৬০ হাজার অতিরিক্ত কর্মসংস্থান হবে। সরকারের বক্তব্য, ভারতে যত ফোন ব্যবহৃত হয়, তার ৯৯ শতাংশই দেশে উৎপাদিত হয়েছে। ২০২৫ সালে ভারতে যত পণ্য রপ্তানি হয়েছে, তার মধ্যে প্রথম সারিতে স্মার্টফোন। এর আগে ইলেকট্রনিক্স  ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ প্রকল্প ছিল। ২০২৬ সালে সেই প্রকল্পের সময়সীমা সমাপ্ত হয়। সেই কারণে এই নতুন প্রকল্প চালু করা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে, যদি কোনো সংস্থা স্মার্টফোন রিসার্চ অ্যান্ড ডেভেলপমন্টে যুক্ত হয়, তাহলে ৩ শতাংশ অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়া হবে তাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ