Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় আক্রান্ত পুরকর্মী, আটক ১

গালিগালাজের প্রতিবাদ করায় উলুবেড়িয়া পুরসভার এক অস্থায়ী সাফাই কর্মীকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

উলুবেড়িয়ায় আক্রান্ত পুরকর্মী, আটক ১
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গালিগালাজের প্রতিবাদ করায় উলুবেড়িয়া পুরসভার এক অস্থায়ী সাফাই কর্মীকে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবন চত্বরে। অর্জুন মণ্ডল নামের ওই সাফাই কর্মীর মাথায় চারটি সেলাই পড়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ অভিযুক্ত যুবক শীর্ষেন্দু দাসকে আটক করেছে। এই ঘটনায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, এদিন সকালে বাউড়িয়ার রামেশ্বরনগরের বাসিন্দা শীর্ষেন্দু রবীন্দ্রভবনের বাইরে দাঁড়িয়ে গালিগালাজ করছিল। সেইসময় রবীন্দ্রভবন চত্বরে কাজ করছিলেন অর্জুন মণ্ডল। অভিযোগ, অর্জুন প্রতিবাদ করলে শীর্ষেন্দু লোহার গেট টপকে রবীন্দ্রভবন চত্বরে ঢুকে লোহার রড দিয়ে তাঁর মাথায় মারে। রডের আঘাতে মাথা ফেটে যায় তাঁর। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অর্জুনকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে ধরে ফেলেন। খবর পেয়ে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। তাঁরা অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যেভাবে শীর্ষেন্দু অর্জুনের উপর হামলা চালিয়েছে, তাতে বড়ো বিপদ হতে পারত। উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, অর্জুন আমাদের দীর্ঘদিনের কর্মী। পুরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। আইন আইনের পথে চলবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ