Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

রহস্যজনক মৃত্যু দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপারের

মাত্র সপ্তাহ দুয়েক আগেই দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন জেডেন অ্যাডামস। শনিবার রহস্যজনকভাবে কেপটাউনের বাড়ি থেকে উদ্ধার হল তাঁরই মৃতদেহ।

রহস্যজনক মৃত্যু দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপারের
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেপটাউন: মাত্র সপ্তাহ দুয়েক আগেই দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন জেডেন অ্যাডামস। শনিবার রহস্যজনকভাবে কেপটাউনের বাড়ি থেকে উদ্ধার হল তাঁরই মৃতদেহ। ২৫ বছর বয়সি এই প্রতিভাবান ফুটবলারের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। দেশের ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জেডেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই দলে ছিলেন অ্যাডামস। মেক্সিকো ও চেকিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে থাকলেও, কানাডার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন তিনি। তবে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই এভাবে তাঁর মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই। ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এটা খুবই দুঃখের খবর। মাত্র ২৫ বছর বয়সে এভাবে জেডেন অ্যাডামসের মৃত্যু মেলে নেওয়া কঠিন। প্রোটিয়া ফুটবলের অন্যতম প্রতিভাকে হারালাম। এই কঠিন সময়ে ওর পরিবারের প্রতি রইল পূর্ণ সমবেদনা।’ উল্লেখ্য, দেশের হয়ে ৯ ম্যাচে ২টি গোল রয়েছে অ্যাডামসের। ক্লাব ফুটবলে তিনি খেলতেন মামেলোডি সানডাউন্সের হয়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ