Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়াই বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক

আড়াই বছরের এক শিশুকন্যাকে ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

আড়াই বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগে ধৃত প্রতিবেশী যুবক
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: আড়াই বছরের এক শিশুকন্যাকে ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বুধবার সাগরদিঘি থানা এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত মুকুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে ওই শিশুকন্যা বাড়ির সামনেই খেলছিল। অভিযোগ, সেই সময় প্রতিবেশী যুবক মুকুল তাকে আদর করার অছিলায় ভুলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ। বেশ কিছু সময় ধরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশী ওই যুবকের ঘরে যান। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই যুবকের এই ঘৃণ্য কীর্তি তাঁর নজরে আসে। বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। শিশুর পরিবারের তরফে ওই দিন রাতেই সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাঁরা ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ