Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বরুণ বিশ্বাসের খুনের তদন্তে নতুন পিপি, ৩১ আগস্ট বাবার সাক্ষ্যগ্রহণ

বরুণ বিশ্বাস খুনের ঘটনায় শুক্রবার একজনের সাক্ষ্য গ্রহণ করল আদালত। এর আগে ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বরুণ বিশ্বাসের খুনের তদন্তে নতুন পিপি, ৩১ আগস্ট বাবার সাক্ষ্যগ্রহণ
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বরুণ বিশ্বাস খুনের ঘটনায় শুক্রবার একজনের সাক্ষ্য গ্রহণ করল আদালত। এর আগে ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন দমদম সংশোধনাগারের তৎকালীন সুপারের সাক্ষ্য নেওয়া হয়। মোট ৭৬ জন সাক্ষী রয়েছেন এই মামলায়। ঘটনার অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস। আগামী ৩১ আগস্ট তাঁর সাক্ষ্য নেওয়া হবে। সম্প্রতি বরুণ বিশ্বাস খুনের তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে বরুণের পরিবার। সরকারের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। ইতিমধ্যে সিআইডির আধিকারিকরা বরুণ বিশ্বাসের বাড়িতে এসে তদন্তের বিষয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন। সরকার তৎপর হওয়ায় ইতিমধ্যে কলকাতা মিত্র ইনস্টিটিউশনের এই শিক্ষককে খুনের ঘটনায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব নিয়েছেন দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুক্রবার এই মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আগামী ৩১ আগস্ট বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্য নেওয়া হবে। বরুণের দিদি প্রমীলা রায় বিশ্বাস বলেন, আমরা আশাবাদী এবার সঠিক বিচার পাব। বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষের আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, এই মামলায় বরুণের বাবার সাক্ষ্য নেওয়ার আবেদন দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ