Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

‘খুচরো নেই, নেমে যান!’ মন্ত্রীকে নামিয়ে দিলেন বাসের কনডাকটর

খুচরো নেই! বাসযাত্রীদের কাছে একথা ভীষণ চেনা। কাছে হোক বা দূরের রাস্তা, খুচরো নিয়ে বাসের কনডাকটরের সঙ্গে বচসার ঘটনা নতুন কিছু নয়।

‘খুচরো নেই, নেমে যান!’ মন্ত্রীকে নামিয়ে দিলেন বাসের কনডাকটর
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: খুচরো নেই! বাসযাত্রীদের কাছে একথা ভীষণ চেনা। কাছে হোক বা দূরের রাস্তা, খুচরো নিয়ে বাসের কনডাকটরের সঙ্গে বচসার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু রাজ্যের পরিবহণমন্ত্রীকেও যদি এমনটা শুনতে হয়? বাস্তবে হয়েছে ঠিক তাই। গণপরিবহণের হালহকিকত খতিয়ে দেখে বেঙ্গালুরুর রাস্তায় বেরিয়েছিলেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী বি সুরেশ। পরিচয় লুকোতে মাস্ক পরে সরকারি বাসে ওঠেন তিনি। যথাসময়ে কনডাকটর ভাড়া চাইলে একটা একশো টাকার নোট এগিয়ে দেন সুরেশ। কনডাকটর সাফ জানান, খুচরো নেই! মন্ত্রীকে চিনতে না পেরে তাঁর সঙ্গে সাধারণ যাত্রীর মতোই ব্যবহার করেন কনডাকটর। নিজের ব্যাগ দেখিয়ে সাফ জানিয়ে দেন, খুচরো দেওয়া সম্ভব নয়। ভাড়া না দিতে পারলে নেমে যান। একটাও কথা না বলে নেমে যান পরিবহণমন্ত্রী। সন্ধে ৭ টা থেকে প্রায় দুঘণ্টা এভাবেই বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় ঘোরেন সুরেশ। খুচরো সমস্যার পাশাপাশি নির্দিষ্ট স্টপে সরকারি বাসের না থামার বিষয়টিও তাঁর চোখে ধরা পড়েছে। শুধু বাস নয়, অটোতেও সমস্যায় পড়েন মন্ত্রী। মিটারে দেখানো ভাড়ার অতিরিক্ত চেয়ে বসেন অটোচালক। এক্ষেত্রেও নিজের পরিচয় না দিয়ে ভাড়া মিটিয়ে দেন মন্ত্রী। সূত্রের খবর, বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ