Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

উত্তরপ্রদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমিষ বন্ধ, রাজ্যপালের পরিদর্শনের পর হঠাৎ সিদ্ধান্ত

আমিষ খাবার রান্নায় নিষেধাজ্ঞা! সম্প্রতি এমনই নির্দেশিকা জারি হল লখনউয়ের বিখ্যাত কিং জর্জ’স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (কেজিএমইউ) হস্টেল ও ক্যান্টিনগুলিতে।

উত্তরপ্রদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমিষ বন্ধ, রাজ্যপালের পরিদর্শনের পর হঠাৎ সিদ্ধান্ত
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: আমিষ খাবার রান্নায় নিষেধাজ্ঞা! সম্প্রতি এমনই নির্দেশিকা জারি হল লখনউয়ের বিখ্যাত কিং জর্জ’স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (কেজিএমইউ) হস্টেল ও ক্যান্টিনগুলিতে। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আনন্দীবেন প্যাটেল। সেখানকার হস্টেলে হেঁশেলে আমিষ খাবার প্রস্তুতির ব্যবস্থা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এরপরেই বিশ্ববিদ্যালয়ের অধীন হস্টেল এবং ক্যান্টিনগুলিতে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ডিন অব স্টুডেন্ট ওয়েলফেয়ার এবং চিফ প্রোক্টরের অনুমতিক্রমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আমিষ খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে আনানোয় কোনো বাধা নেই। ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে যে কেউ আমিষ খাবার রান্না করে বা বাইরে থেকে খাবার আনিয়ে খেতেই পারেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন আনন্দীবেন। সেখানেই খাবার তৈরির পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যপাল বলেন, ‘তিনটি হস্টেলে আমিষ খাবার তৈরি হচ্ছে দেখলাম। কিন্তু সেখানে খাদ্য প্রস্তুতির স্বাস্থ্যকর পরিবেশ নেই।’ মেয়াদ উত্তীর্ণ মশলার প্যাকেট দেখেছেন বলেও তিনি অভিযোগ করেন। এরপর রাজ্যপাল জোর দেন খাদ্যের গুণমান বৃদ্ধি এবং হস্টেলের দেখভালে উন্নতির উপর। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমিষ খাবারের উপর কোনো নিষেধাজ্ঞা চাপাননি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ