Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মূল্যবৃদ্ধির জাঁতাকলে হিমশিম উত্তরবঙ্গের মৃৎশিল্পীরা

দুর্গাপূজা ক্রমশ এগিয়ে আসছে। আর পুজো যত এগোচ্ছে ব্যস্ততা বাড়ছে রাজ্যের মৃৎশিল্পীদের। এই সময়টায় মূলত খড়ের কাঠামো বেঁধে মাটির প্রথম প্রলেপ দেওয়া শুরু করেন মৃৎশিল্পীরা।

মূল্যবৃদ্ধির জাঁতাকলে হিমশিম উত্তরবঙ্গের মৃৎশিল্পীরা
  • ২ জুলাই, ২০২৬ ১৫:৩২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দুর্গাপূজা ক্রমশ এগিয়ে আসছে। আর পুজো যত এগোচ্ছে ব্যস্ততা বাড়ছে রাজ্যের মৃৎশিল্পীদের। এই সময়টায় মূলত খড়ের কাঠামো বেঁধে মাটির প্রথম প্রলেপ দেওয়া শুরু করেন মৃৎশিল্পীরা। কিন্তু চলতি বছরে প্রতিমা তৈরীর জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের। প্রতিবছর এই সময় প্রতিমা তৈরীর কাজ পুরোদমে শুরু করে দেন ময়নাগুড়ির শিল্পীরা। কিন্তু এবারের ছবিটা অন্য বারের থেকে একেবারেই আলাদা। তার কারণ জিনিসপত্রের আকাশছোঁয়া দাম।

Advertisement

গত বছর সুতলির দাম ছিল ৯০ টাকা কেজি, সেটা এ বছর এই সময় দাঁড়িয়েছে ২৫০ টাকা কেজি। পাশাপাশি কালো মাটি চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। শিলিগুড়ি থেকে মাটি আসছে না ময়নাগুড়িতে। গত বছর যেখানে খড়ের আঁটির দাম ছিল ৩ টাকা। সেটা এবার দাঁড়িয়েছে দশ টাকায়। আর এই বিষয়গুলি নিয়ে কপালে চিন্তার ভাঁজ ময়নাগুড়ির মৃৎশিল্পীদের। এবার অন্যান্য বছরের তুলনায়  কম প্রতিমা বানাবেন বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। পুজোর দিনগুলির জন্য সকল শিল্পীরা তাকিয়ে থাকেন। তবে এবার কি হবে সেটা চিন্তা করেই তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে।

অন্যদিকে মাটির অভাবে কলকাতার কুমারটুলিতেও টানা দু’মাস প্রতিমা তৈরী কাজ বন্ধ ছিল। যদিও সে সমস্যা এখন মেটায় কিছুটা স্বস্তিতে কলকাতার মৃৎশিল্পীরা।     

Advertisement
সম্পর্কিত সংবাদ