Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানো আমাদের লক্ষ্য: মন্ত্রী শংকর

শিলিগুড়িতে সরকারি স্কুলগুলির সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানো আমাদের লক্ষ্য: মন্ত্রী শংকর
  • ৪ জুলাই, ২০২৬ ১৫:২৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শিলিগুড়িতে সরকারি স্কুলগুলির সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ, শনিবার ৩০ নম্বর ওয়ার্ডে শ্যামাপ্রসাদ প্রাইমারি শিক্ষামন্দির পরিদর্শনে এসে এমনই জানালেন শিলিগুড়ির বিধায়ক তথা মন্ত্রী শংকর ঘোষ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে সরকারি স্কুলগুলির যেসব সমস্যা রয়েছে, তার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’

Advertisement

 দেশবন্ধুপাড়ার পাইপ লাইন এলাকায় শ্যামাপ্রসাদ প্রাইমারি শিক্ষানিকেতনে পা রেখে এদিন স্মৃতিমেদুর হয়ে পড়েন মন্ত্রী। বলেন, ছোটবেলায় এই স্কুলে পড়তাম। তখন চট আর টিনের বাক্স নিয়ে আসতাম। কিন্তু দুর্ভাগ্য, যাঁর নামে এই স্কুল তাঁকে চেনানোর জন্য পাঠ্যক্রমে কিছু ছিল না। আসলে এমন ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি, যা পশ্চিমবঙ্গের প্রকৃত মাটির ইতিহাস তুলে ধরেনি। কারণ, পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস কখনওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাদ দিয়ে হতে পারে না। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম বার্ষিকীতে এই স্কুলে অনুষ্ঠান হবে। শিলিগুড়ি পুরসভা ওই অনুষ্ঠানের আয়োজন করবে। এই স্কুলে বেশ কিছু সংস্কার কাজ হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও বসবে বলে জানান শংকর।

Advertisement
সম্পর্কিত সংবাদ