Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

বিছানায় বিষধর সাপ! স্বামীকে প্রেমিকের সাহায্য নিয়ে খুন স্ত্রীর

অন্ধ্রপ্রদেশের পর উত্তরপ্রদেশ। আবারও পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে দিয়ে স্বামীর খুন করালেন স্ত্রী। নিজেদের বাঁচাতে বিষয়টাকে দুর্ঘটনা বলেও প্রমাণের চেষ্টা করেন।

বিছানায় বিষধর সাপ! স্বামীকে প্রেমিকের সাহায্য নিয়ে খুন স্ত্রীর
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিরাট: অন্ধ্রপ্রদেশের পর উত্তরপ্রদেশ। আবারও পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে দিয়ে স্বামীর খুন করালেন স্ত্রী। নিজেদের বাঁচাতে বিষয়টাকে দুর্ঘটনা বলেও প্রমাণের চেষ্টা করেন। তবে পুলিশের জেরায় সত্যি বলতে বাধ্য হন অভিযুক্ত স্ত্রী। উত্তরপ্রদেশের মিরাটের ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে যোগীরাজ্যের পুলিশ। মৃত অতুল পানওয়ার হস্তিনাপুরে একটি শিশুদের স্কুল চালান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে তীব্র যন্ত্রণায় অতুলের ঘুম ভাঙে। আবিষ্কার করেন বিছানায় বিষাক্ত সাপ রয়েছে। তার কামড়েই যন্ত্রণা। সঙ্গে সঙ্গে স্বামীকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান অতুলের স্ত্রী দামিনী। দুপুরে মৃত্যু হয় অতুলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টাকে দুর্ঘটনা হিসাবেই ধরে নেওয়া হয়। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় দামিনীর উত্তরে সন্দেহ হয় পুলিশের। খোঁজ করতে জানা যায়, ড্রাইভার তুষারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত দামিনী। জানান, প্রেমিকের সঙ্গে মিলে তিনিই অতুলের বিছানায় বিষাক্ত সাপ ছেড়েছিলেন। মৃত্যু নিশ্চিত করতে ঘুমানোর আগে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়েও খাইয়েছিলেন স্বামীকে। উদ্দেশ্য ছিল, অতুলকে সরিয়ে তাঁর নামে থাকা বীমার ২০ লক্ষ টাকা আত্মসাৎ করা। এই কাজে তাঁদের সাহায্য করেন আরও দু’জন। যাদের ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দামিনী। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পাকড়াও করা হয় দামিনীর প্রেমিক ও দুই সঙ্গীকেও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ