Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মেঘনাদকে বিজেপি প্রার্থী করতে হবে, পোস্টার পড়ল নন্দীগ্রামে

নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে বিজেপি নেতা মেঘনাদ পালকে প্রার্থী চেয়ে পোস্টার পড়ল। শহিদ পরিবারের নামে ওই পোস্টার পড়েছে।

মেঘনাদকে বিজেপি প্রার্থী করতে হবে, পোস্টার পড়ল নন্দীগ্রামে
  • ৭ জুলাই, ২০২৬ ১১:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে বিজেপি নেতা মেঘনাদ পালকে প্রার্থী চেয়ে পোস্টার পড়ল। শহিদ পরিবারের নামে ওই পোস্টার পড়েছে।

Advertisement

‘নন্দীগ্রামকে বদলে দেওয়া’ এবং ‘উন্নত নন্দীগ্রাম গড়ার’ ডাক দিয়ে মেঘনাদ পালকে প্রার্থী হিসেবে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের জানারবাজার এলাকায় পোস্টার সাঁটানো হয়েছে। আর, এনিয়েই সরগরম নন্দীগ্রাম। মেঘনাদবাবু বিজেপির জেলা সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছের লোক হিসেবেই পরিচিত। যদিও নন্দীগ্রাম বিধানসভা উপ নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিজেপির সহ সভাপতি অঞ্জন ভারতী, আরও এক সহ সভাপতি প্রলয় পালের মতো নেতাদের নাম নিয়েও চর্চা চলছে। এই অবস্থায় মেঘনাদবাবুর নামে পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। এপ্রসঙ্গে বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, ‘উপ নির্বাচন কে প্রার্থী হবেন, তা ঠিক করবে দল। এনিয়ে পোস্টার, সোশ্যাল মিডিয়ায় প্রচারের কোনও মূল্য নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ