Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ, সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে পোস্টার

যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বহিষ্কারের দাবিতে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী

যাদবপুরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ, সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে পোস্টার
  • ১৫ জুলাই, ২০২৬ ০৯:০৮
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বহিষ্কারের দাবিতে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী। একই সঙ্গে কার্যালয়ের সামনে তাঁর বিরুদ্ধে লাগানো হয় পোস্টার।  

Advertisement


বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, বিশ্বজিৎ পাল এলাকায় তৃণমূলের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে তোলাবাজিতে মদত দিচ্ছেন পাশাপাশি দীর্ঘদিনের বিজেপি কর্মীদের সংগঠনের কাজ থেকে দূরে সরিয়ে রেখেছেন। এই অভিযোগ জানিয়ে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও, কোনও পদক্ষেপ করা হয়নি বলেই দাবি তাঁদের। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বিজেপি কর্মীরা জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এবং বিশ্বজিৎ পালের বহিষ্কারের দাবিতে পোস্টার লাগান। এই অভিযোগগুলির বিষয়ে বিশ্বজিৎ পাল বা বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ