Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেনের খেতাব জিতলেন তারকা শাটলার। রবিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে বশ মানান সিন্ধু।

প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টোকিও: ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেনের খেতাব জিতলেন তারকা শাটলার। রবিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে বশ মানান সিন্ধু। ম্যাচের ফল ২১-১৭, ২১-১৭। উল্লেখ্য, গত দু’বছরে এটাই তাঁর প্রথম খেতাব। শিরোপা জয়ের আনন্দে কোর্টেই কেঁদে ফেলেন ৩১ বছর বয়সি হায়দরাবাদি তারকা।

Advertisement

ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী সিন্ধু। কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম মোটেও আশাব্যঞ্জক নয়। তার উপর দুরন্ত ছন্দে ছিলেন ইয়ামাগুচি। তাই সিন্ধুকে নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না কেউই। কিন্তু এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় শাটলারকে। তাঁর স্ম্যাশ ও ক্রস কোর্ট শটের নাগাল পাননি জাপানি তারকা। তবে তিনিও কম যান না। জাপান ওপেনে এর আগে ৫ বার ফাইনালে উঠেছেন ইয়ামাগুচি। খারাপ দিনেও প্রিয় কোর্টে নাছোড়বান্দা লড়াই চালান তিনি। প্রথম গেমে ৯-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু দ্রুত সমতায় ফেরেন জাপানি প্রতেযোগী। যদিও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমে একটা সময় এগিয়ে গিয়েছিলেন ইয়ামাগুচি। এক্ষেত্রে কিছুটা চাপে ছিলেন সিন্ধুই। শেষপর্যন্ত অনবদ্য প্রত্যাবর্তনে খেতাব নিশ্চিত করেন তিনি। চার বছর আগে থাইল্যান্ড ওপেনে শেষবার ইয়ামাগুচিকে হারিয়েছিলেন ভারতীয় শাটলার।

Advertisement
সম্পর্কিত সংবাদ