Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রামনবমীতে অশান্তি: প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামী শাকির আলিকে গ্রেপ্তার এনআইএ-র

রামনবমীর মিছিল ঘিরে ২০২৩ সালে হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলার পাশাপাশি হুগলির রিষড়া-চন্দননগরেও অশান্তি ছড়িয়েছিল।

রামনবমীতে অশান্তি: প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামী শাকির আলিকে গ্রেপ্তার এনআইএ-র
  • ৩০ জুন, ২০২৬ ১৪:২৪
Prefer us on Google

কলকাতা, ৩০ জুন: ২০২৩ সালে রামনবমীর মিছিল ঘিরে বাংলার কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। হাইকোর্টের নির্দেশে যার তদন্তভার পায় এনআইএ। প্রায় তিন বছর পুরনো এই মামলায় নতুন করে সক্রিয় হল কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনায় জড়িত অভিযোগে আজ, মঙ্গলবার এনআইএ-র হাতে গ্রেপ্তার হলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। অভিযুক্ত শাকির রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার।

Advertisement

রামনবমীর মিছিল ঘিরে ২০২৩ সালে হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলার পাশাপাশি হুগলির রিষড়া-চন্দননগরেও অশান্তি ছড়িয়েছিল। সেই মামলার তদন্তে এদিন দুপুরে পুলিশ নিয়ে অপরূপার রিষড়ার বাড়িতে হাজির হন এনআইএ-র আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। সম্ভাব্য অশান্তি এড়াতে গোটা এলাকা আগে থেকে ঘিরে ফেলেন জওয়ানরা। সূত্রের খবর, রামনবমীর দিনের অশান্তির বিষয়ে শাকিরকে দীর্ঘক্ষণ জেরা করেন এনআইএ-র তদন্তকারীরা। বক্তব্যে ‘অসঙ্গতি’ ধরা পড়ায় প্রথমে তাঁকে আটক করা হয়। এরপরে গ্রেপ্তার করে এনআইএ। 
আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে নিজেদের হাতে চেয়ে আদালতে আবেদন করতে চলেছে এনআইএ। এমনই জানা গিয়েছে বিশ্বস্ব সূত্রে। এর আগে হিংসার ঘটনায় অন্তত ১১ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

Advertisement
সম্পর্কিত সংবাদ