Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন, রণক্ষেত্র বারুইপুর

রাজ্যে ফের ধর্ষণ ও খুন। এইবার ধর্ষণের কবলে পড়ল ১১ বছরের নাবালিকা। ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রীকে ধর্ষণের পাশাপাশি খুন করা হয়েছে বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন, রণক্ষেত্র বারুইপুর
  • ৫ জুলাই, ২০২৬ ১২:৪০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: রাজ্যে ফের ধর্ষণ ও খুন। এইবার ধর্ষণের কবলে পড়ল ১১ বছরের নাবালিকা। ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রীকে ধর্ষণের পাশাপাশি খুন করা হয়েছে বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে বারুইপুর এর ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, গতকাল বিকেল ৪টের পর থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরিবারের অভিযোগ বন্ধুর জন্মদিন এ উপহার কেনার নাম করে বেরিয়েছিল সে। এরপর চার অভিযুক্ত তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর পুলিশে খবর দিতে দ্রুত তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। এরপর বাড়ি থেকে দূরে এক পুকুর থেকে নাবালিকার বস্তা বন্দি দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান শাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে।  এই ঘটনার জেরে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সূর্যপুর হাট এলাকা। 

স্থানীয়দের অভিযোগ, বিজেপির নেতার মদতে অভিযুক্ত দের ছেড়ে দেয় পুলিশ। অপরদিকে বারুইপুর থানার পুলিশ এক অভিযুক্ত প্রভাস মন্ডল কে আটক করেছ। সেই সঙ্গে একজনকে ধর্ষণে অভিযুক্ত সেন্দেহে গণপিটুনিও দেওয়া হয়। নাবালিকার দেহ আটকে রেখে সকাল থেকে বিক্ষোভ ও অবরোধ উত্তেজিত জনতারা পুলিশের উপর ইট বৃষ্টি চালায় এতে আক্রান্ত হয় কিছু পুলিশ আধিকারিক সহ সাংবাদিক। বারুইপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিককে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনার ফলে বন্ধ রয়েছে রাস্তা। পাশাপাশি ট্রেন অবরোধ করায় বন্ধ রয়েছে লক্ষীকান্তপুর শাখার ট্রেন। ঘটনা সামাল দিতে জয়নগর, সোনারপুর, ক্যানিং থেকে আনা হয় বিশাল পুলিশবাহিনী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ