Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পক্ষপাতিত্বের অভিযোগে বেজায় বিরক্ত স্কালোনি

বিশ্বকাপে আর্জেন্তিনা খেলবে, আর বিতর্ক হবে না তা আবার হয় নাকি। সেই ১৯৭৮ সাল থেকে এই পরম্পরা চলছে। চলতি বিশ্বকাপেও যা অব্যাহত।

পক্ষপাতিত্বের অভিযোগে বেজায় বিরক্ত স্কালোনি
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: বিশ্বকাপে আর্জেন্তিনা খেলবে, আর বিতর্ক হবে না তা আবার হয় নাকি। সেই ১৯৭৮ সাল থেকে এই পরম্পরা চলছে। চলতি বিশ্বকাপেও যা অব্যাহত। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিশরের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও শেষ ১৫ মিনিটের ঝড়ে দুরন্ত জয় ছিনিয়ে নেন লায়োনেল মেসিরা। তবে আর্জেন্তিনার এই জয়ের চেয়েও ম্যাচ শেষে বেশি চর্চায় রেফারির একাধিক সিদ্ধান্ত। এই নিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন একদল ফুটবল বোদ্ধা। এই নিয়ে এবার নিন্দুকদের একহাত নিলেন আর্জেন্তিনা কোচ লায়োনেল স্কালোনি। যাবতীয় অভিযোগ উড়িয়ে তিনি বলেন, ‘আর্জেন্তিনা বিশ্বকাপের অন্যতম সেরা দল। তাই আমাদের নিয়ে কুৎসা চলবেই। অনেকেই চান না আমরা জিতি। এটা প্রথম নয়। বহু আগে থেকেই এমনটা চলছে। ১৯৮৬ সালে মারাদোনার বিশ্বকাপ জয়ের আসরে আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছিল। তবে এসব এখন আর গায়ে মাখি না। বরং এই অভিযোগগুলি ছেলেদের আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে। মিশর ম্যাচে নেওয়া রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। কারণ এখন সবকিছুই পর্যালোচনা করা হয়। লিসান্ড্রোকে করা ফাউল নিয়ে কারো সন্দেহ থাকলে তাঁদের শুভবুদ্ধি উদয় হোক। আসলে এখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু মন্তব্য করা খুবই সহজ। তবে তার গ্রহণযোগ্যতা খুবই কম।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ